Tota Roychoudhury

দু’মুখো টোটা! ফেলুদার নতুন লুক দেখে চমকে উঠল নেটপাড়া

হঠাৎ কেন এমনভাবে ধরা দিলেন তিনি? এই প্রশ্ন উঁকি দিচ্ছে সকলের মনেই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ২১:৪৩

options
link
দু’মুখো টোটা! ফেলুদার নতুন লুক দেখে চমকে উঠল নেটপাড়া
টোটা রায়চৌধুরী, ছবি: সোশাল মিডিয়া।

মাথায় নেই একটিও চুল, চোখের চাহনিও এক্কেবারে অন্যরকম। শনিবার সকাল থেকে ঠিক এরকমই একটি পোস্ট সোশাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তা রীতিমতো ভাইরাল হয়েছে। এই পোস্ট আর কারও নয়, অভিনেতা টোটা রায়চৌধুরীর। হঠাৎ কেন এমনভাবে ধরা দিলেন তিনি? এই প্রশ্ন উঁকি দিচ্ছে সকলের মনেই।

Advertisement

এদিন সকালে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন টোটা। সেখানে দেখা যায় তাঁর দু’টি রূপ। এর নেপথ্যে ঠিক কোন কারণ তা নিয়ে টোটা মুখ না খোলেননি। ওই পোস্টের দু’টি ছবিতে দেখা যাচ্ছে টোটাকে একমাথা চুল, ফ্রেঞ্চ কাট দাড়ি ও চোখে চশমা পরে। তবে ওই পোস্টের অন্য ছবিতেই মূলত চোখ আটকেছে সকলের। যেখানে দেখা যাচ্ছে টোটার মাথায় নেই একটিও চুল। চোখের চাহনিও বেশ অন্যরকম। পর্দার ফেলুদার এহেন লুক দেখে রীতিমতো চমকে উঠেছিল এদিন নেটপাড়া। ক্যাপশনে টোটা লিখেছেন, ‘দু’মুখো’। অভিনেতার এই পোস্ট দেখার পর থেকেই কৌতূহল জেগেছে সকলের মনে। অভিনেতা এই নিয়ে মুখ না খুললেও ইন্ডাস্ট্রিতে কানাঘুষো শোনা যাচ্ছে, এবার নাকি দ্বৈত চরিত্রে দেখা যাবে টোটাকে। তাই এমন ইঙ্গিতবাহী পোস্ট অভিনেতার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

উল্লেখ্য, “টলিউডের গণ্ডি পেরিয়ে বলিউডে চুটিয়ে কাজ করছেন টোটা। নিজেকে বরাবর নতুন নতুন চরিত্রে ভাঙতে ভালোবাসেন। ২০২৩ সালে ‘তাঁর ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে তাঁর অভিনয় রীতিমতো মুগ্ধ করেছিল সকলকে। সেই ছবিতে উপরি পাওনা ছিল টোটা রায়চৌধুরীর ধ্রুপদী নৃত্য। নতুন করে আবিষ্কার করেছিলেন সকলে পুরনো টোটাকে। এরপর থেকে বলিউড ও টলিউডেও বিভিন্ন ছবিতে বারবার নিজেকে ভাঙছেন টোটা। বিভিন্ন চরিত্রে তিনি যে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন তা বলাই বাহুল্য। আর এবারও সেরকমই নতুন কিছু পাওয়ার আশাতেই বুক বাঁধছেন দর্শক-অনুরাগীরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.