রাজ্যে রাজনৈতিক বদলের সূচনালগ্ন থেকে তাঁর রাজনৈতিক কেরিয়ার। ২০১১ সাল থেকে তিনি বারাসতের বিধায়ক। হ্যাটট্রিক পেরিয়ে এবার তাঁর কাছে চতুর্থবারের হাতছানি। কিন্তু ছাব্বিশের ভোটে আর প্রার্থী হতে চান না বারাসতের তারকা বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। শনিবার বিধানসভার বাইরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি জানালেন, ‘‘যে এনার্জি ছিল, মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা ছিল, তা কমেছে। তাই আর দাঁড়াতে চাই না।” তবে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করতে চাইলে আলাদা ব্যাপার, তাও জানালেন চিরঞ্জিত। তবে এই প্রথম নয়, আগেও একাধিকবার তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তা সত্ত্বেও বারাসত থেকে বিপুল ভোটের জয়ী হয়ে বিধায়ক পদে হ্যাটট্রিক করেছেন।
সিনেজগৎ থেকে স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতির মাঠে নেমে পড়া চিরঞ্জিত চক্রবর্তীর সাফল্য কিন্তু যথেষ্ট নজরকাড়া। ২০১১ সালে রাজ্যের পালাবদলের সময় থেকেই তিনি সিপিএম প্রার্থীদের হারিয়ে বিধায়ক হয়েছেন। ২০১৬ ও ২০২১ সালেও বারাসতবাসী তারকা বিধায়ককে পেয়েছেন। যদিও একুশের আগেও চিরঞ্জিত ভোটযুদ্ধ থেকে সরে আসার কথা বলেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উপরই ভরসা রেখে ফের প্রার্থী করেছেন। সেই ভরসার দামও দিয়েছেন চিরঞ্জিত, ভোট জিতে।
আরও পড়ুন:
চিরঞ্জিতের কথায়, ‘‘আমার তিনবার বিধায়ক হওয়া হয়ে গিয়েছে। এবার চতুর্থবার। কিন্তু এখন আমা মনে হচ্ছে, আমার যে এনার্জি ছিল, মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা ছিল, সেটা কমছে। আমি অত জোরে আর দৌড়তে পারি না। সিনেমায় আর ফাইট করতে পারি না। ফলে ছবিতেও ভূমিকা পালটে যাচ্ছে। সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। রাজনীতি যেহেতু খুব পরিশ্রমের জায়গা, বড় কাজের জায়গা। সেটা আমি প্রায় করতে পারি না। তাই এখানে যদি আর না থাকি, ভালো হয়।”
ছাব্বিশের ভোটের পর কি চতুর্থবারের জন্য চিরঞ্জিতকে বিধানসভায় দেখা যাবে? এই প্রশ্নের জবাবে বিধায়ক নিজের ইচ্ছের কথা মন খুলে বললেন। তাঁর কথায়, ‘‘আমার তিনবার বিধায়ক হওয়া হয়ে গিয়েছে। এবার চতুর্থবার। কিন্তু এখন আমা মনে হচ্ছে, আমার যে এনার্জি ছিল, মানুষের পাশে দাঁড়ানোর যে ক্ষমতা ছিল, সেটা কমছে। আমি অত জোরে আর দৌড়তে পারি না। সিনেমায় আর ফাইট করতে পারি না। ফলে ছবিতেও ভূমিকা পালটে যাচ্ছে। সেই পরিবর্তনটা আমি মেনে নিতে চাইছি। রাজনীতি যেহেতু খুব পরিশ্রমের জায়গা, বড় কাজের জায়গা। সেটা আমি প্রায় করতে পারি না। তাই এখানে যদি আর না থাকি, ভালো হয়।”
কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি আর বারাসতে তাঁকে ছাড়া আর কাউকে প্রার্থী করতে না চান, সেক্ষেত্রেও কি ভোটে দাঁড়াবেন না? এই প্রশ্নের জবাবে তিনি দলনেত্রীর দূরদর্শিতার কথা উল্লেখ করে বললেন, ‘‘উনি তো দূরদর্শিনী, তাঁকে কি অস্বীকার করা যায়? মনে হয় যায় না। আমি অনুরোধ করতে পারি। তবে তিনি খুব ভালো বোঝেন, কাকে প্রয়োজন, কতটুকু প্রয়োজন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!
নিবেদিত


