Ramayana

‘রামায়ণ’-এ পোশাক বিতর্ক! সীতা-কৈকেয়ীর ডিজাইনার ব্লাউজে অবাক দর্শক, কী সাফাই ডিজাইনারদের?

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সদ্যই। তারপর থেকেই শুরু হয়েছে পোশাক বিতর্ক। এমনকী ভিএফএক্স নিয়েও চলছে আলোচনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ১৬:০৯

options
link
‘রামায়ণ’-এ পোশাক বিতর্ক! সীতা-কৈকেয়ীর ডিজাইনার ব্লাউজে অবাক দর্শক, কী সাফাই ডিজাইনারদের?
কৈকেয়ী-সীতার পোশাক নিয়ে বিতর্ক তুঙ্গে।

‘রামায়ণ’ ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্কের যেন শেষ নেই। সীতা, কৈকেয়ীর পরনের ডিজাইনার ব্লাউজ, প্লিট করা রংমিলান্তি শাড়ি নিয়ে চর্চা চলছেই। চুলের স্টাইল নিয়েও উঠছে প্রশ্ন। অবশেষে মুখ খুললেন ছবির দুই কস্টিউম ডিজাইনার রিম্পল ও হরপ্রীত নারুলা। ব্যাখ্যা করলেন সীতা-কৈকেয়ীর পোশাক রহস্য।

Advertisement

রিম্পলকে বলতে শোনা গিয়েছে, ”আমরা জানতাম যে আলোচনা এবং তুলনা অনিবার্য। রামায়ণের মতো মহাকাব্য প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের সম্মিলিত চেতনায় মিশে গিয়েছে। ফলে এর পোশাক, ভিজ্যুয়াল এফেক্টসের কোনটা ঠিক, কোনটা ভুল, তা নিয়ে সবসময়ই মতামত থাকবে। আমরা এর জন্য প্রস্তুতও ছিলাম। তবে আমাদের কাজের প্রতি সততাই আমাদের মাটির কাছে। যখন আমি চোখ বন্ধ করে দেবী সীতার কথা ভাবি, তখন আমি প্রত্নতাত্ত্বিক সত্যতা নিয়ে ভাবি না। আমি চেয়েছিলাম আমার দেবী, যিনি আমার মন্দিরে অধিষ্ঠিত, তিনি যেন আমার চেতনায় বাস করা সেই প্রতিচ্ছবির মতোই দেখতে হন।”
পাশাপাশি তিনি দাবি করেন, আদপে রামায়ণ যে সময়ের কাহিনি, তখনকার এমন কোনও পোশাক সংরক্ষিত নেই, যা হুবহু পুনর্নির্মাণ করা যায়। তাঁর কথায়, ”ক্যালেন্ডারের ছবি, মিনিয়েচার পেন্টিং, মন্দিরের ভাস্কর্য বা চিত্রকর্ম এবং রাজা রবি বর্মার নান্দনিক উপস্থাপনা— এসব দেখেই আমরা বড় হয়েছি। বিভিন্ন সংস্কৃতি ও দেশে রামায়ণেরও ভিন্ন ভিন্ন ব্যাখ্যা প্রচলিত রয়েছে।”

Advertisement

Ramayana

Advertisement

বিতর্ক রয়েছে কৈকেয়ীর ব্লাউজ নিয়েও। এই নিয়ে বলতে গিয়েই হরপ্রীত নারুলা বলছেন, ”ওঁর পোশাকের সবুজ রং মাতৃত্বের প্রতীক। তিনি নিজের ছেলে এবং রাম—এই দুইয়ের মাঝে এক কঠিন দ্বন্দ্বে দোদুল্যমান। প্রতিটি রঙের ব্যবহারই ছিল সুচিন্তিত। অন্যদিকে গাঢ় মেরুন রংটি তাঁর নেওয়া সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে থাকা মানসিক দৃঢ়তা ও গাম্ভীর্যকে ফুটিয়ে তোলে।  অনেক সময় এর পেছনের ভাবনাটি না বুঝেই মানুষ চটজলদি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে।”

নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সদ্যই। তারপর থেকেই শুরু হয়েছে পোশাক বিতর্ক। এমনকী ভিএফএক্স নিয়েও চলছে আলোচনা। ট্রেলারে দেখানো রাক্ষসদের সঙ্গে গ্রিক দানবদের মিল রয়েছে বলেও দাবি করেছেন কেউ কেউ। সব ঠিকঠাক থাকলে আগামী ৮ নভেম্বর দীপাবলিতে ছবি মুক্তি। বক্সঅফিসে ছবিটি কেমন সাড়া ফেলে, সেটাই এখন দেখার। ডিজাইনাররা বলছেন, আগে ছবিটি পর্দায় দেখতে। তারপরে এই নিয়ে নিজেদের মতামত জানাতে। কেবল ট্রেলার দেখেই কেউ যেন কোনও সিদ্ধান্ত না নিয়ে ফেলেন। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.