সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতদিন শুধু সোশাল মিডিয়ায় নিজের রূপের আগুন জ্বালাচ্ছিলেন উরফি জাভেদ। আর এবার বলিপর্দায় হইচই ফেলে দিতে তৈরি উরফি। খবর অনুযায়ী, একতা কাপুরের নতুন ছবি ‘লাভ সেক্স ধোকা’তে দেখা যাবে উরফিকে। এই ছবি দিয়েই বলিউডে পা দিতে চলেছেন সোশাল মিডিয়ার ভাইরালকন্যা। এই ছবিটিও পরিচালনা করছেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। এই ছবির ফার্স্টলুক শেয়ার করে সুখবর দিলেন উরফি নিজেই।
[আরও পড়ুন: লোকসভার প্রার্থী হচ্ছেন রুদ্রনীল ঘোষ! দ্বিতীয় লিস্ট বেরনোর আগেই মুখ খুললেন অভিনেতা]
View this post on InstagramAdvertisement
নিজের খোলামেলা এবং উদ্ভট পোশাকের জন্য হামেশাই খবরের শিরোনামে থাকেন উরফি। কবে কী কাণ্ড সোশ্যাল মিডিয়া ঘটাচ্ছেন। তা নিয়ে উৎসাহের অন্ত নেই। কেউ কেউ উরফির ফ্যাশন সেন্সের প্রশংসা করেন, তবে বেশিরভাগই মানুষই তাঁর খোলামেলা পোশাকের বিরুদ্ধে। অনেকে উরফির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন। অবশ্য সমালোচনা নিয়ে উরফি কখনই বিশেষ মাথা ঘামাননি। তাঁর পাখির চোখ বরাবরই ছিল বলিউডের পর্দাই। দু-একটা পাঞ্জাবি ছবিতেও অবশ্য অভিনয় করেছিলেন তিনি। এবার বলিউডের পর্দায়।
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন।
[আরও পড়ুন: লোকসভা ভোটের প্রার্থী হতেই ‘দিদি নম্বর ১’ ছাড়ছেন? মুখ খুললেন রচনা]
সর্বশেষ খবর
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর
-
রক্তের দেদার কালোবাজারি! জানেন, বেআইনি কারবারে কেন বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?
-
মেদ ঝরাতে বাধ সাধছে বিরিয়ানি প্রেম? বাড়িতে এভাবে বিরিয়ানি বানালে বাড়বে না ওজন
-
গ্রিন এনার্জির নয়া অধ্যায়, পাওয়ারহাইভের পি২৬১ বিইএসএস লঞ্চ কলকাতায়
-
যে কোনও বিপর্যয়ে কুইক রেসপন্স, মহালয়াতেই ৫৫২ থানার জন্য বিশেষ উপহার মুখ্যমন্ত্রীর