উরফি জাভেদ আর বিতর্ক একে অপরের সমার্থক। ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ উরফির ফ্যাশন সেন্স বারবার উঠে আসে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সোশাল মিডিয়ায় প্রায়ই দেখা যায় তাঁর নিত্যনতুন স্টাইল স্টেটমেন্ট, যা নিয়ে চর্চা চলে নিরন্তর। যদিও সেদিকে নিয়ে বিশেষ নজর দেন না। তবে এযাবৎকাল অবসাদ ঘিরে ধরেছে উরফিকে (Urfi Javed)। সমাজমাধ্যমের পোস্টে মনের যন্ত্রণার কথা নিজেই জানিয়েছেন। এরপরই হাসপাতাল থেকে ছবি ভাগ করলেন অভিনেত্রী। মানসিক অবসাদের জেরেই…?
আরও পড়ুন:

রবিবার ইনস্টাগ্রামে ভিডিওবার্তার ক্যাপশনে তিনি লেখেন, “গত বছরে আমার ব্যর্থতার কথা বলব। একের পর এক সুযোগ হাতছাড়া হচ্ছে। জীবন চলছে অত্যন্ত ধীর গতিতে। সব মিলিয়ে গত কয়েক মাস ধরে আমি খুবই হতাশ।” ঘটনার তিনদিন পরই হাতে স্যালাইনের নল লাগানো অবস্থায় হাসপাতাল থেকে ছবি শেয়ার করলেন উরফি।
পুরো বিষয় খোলসা করে না বললেও অভিনেত্রীর পোস্ট অনুযায়ী, ‘প্রতি বছর হাসপাতালে ভর্তি হওয়াটা বাধ্যতামূলক।’ কিছুটা রহস্য জিইয়ে স্যালাইন লাগানো হাতের ছবি পোস্ট করে লিখেছেন, ‘জীবনের সবচেয়ে খারাপ অধ্যায়।’ শেষ পোস্টে রহস্য জিইয়ে উরফির রসিকতা, ‘অজ্ঞান করার একটা আলাদা মজা রয়েছে।’

উরফি পোশাক বিতর্কে জড়ালেও তাঁর একটা বিরাট ফ্যান বেসও রয়েছে। উরফির অসুস্থতার খবরে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন অনুরাগীরা। আর দুঃশ্চিন্তা বাড়াচ্ছে, সাম্প্রতিক সময়ে উরফির মানসিক পরিস্থিতি। অত্যন্ত হতাশার সঙ্গে উরফি বলেছেন, “আমি যখনই ইনস্টাগ্রাম খুলছি দেখছি কেউ গাড়ি কিনছে, কেউ সাফল্য অর্জন করেছে। কিন্তু আমি আজ আমার জীবনে শুধুই ব্যর্থতা।”

বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংযোজন, “ফলো কর লো সিজন ২ আসার কথা ছিল। তবে একমাস আগে তা বাতিল হয়ে যায়। নেটফ্লিক্সেও আমার একটি কাজ চলছিল। একটি পর্ব শুটিংও হয়ে গিয়েছিল। তবে নেটফ্লিক্স বলল তেমন লাভ হবে না। তাই কাজ মাঝপথেই বন্ধ হয়ে গেল।” আরও বলেন, “তারপর ভাবলাম ‘খতরো কা খিলাড়ি’-তে কাজ করব। কিন্তু ওরা আমাকে প্রত্যাখ্যান করল। কয়েকটি ব্র্যান্ডের কাজ চলছিল। কিন্তু গত ৫-৬ মাসের মধ্যে তা এসে মোটে ৩-৪টিতে ঠেকেছে। এর বেশি আর পাচ্ছিই না।”
বিধ্বস্ত উরফি জানাচ্ছেন, “জনপ্রিয় গেমিং রিয়ালিটি শো ‘প্লেগ্রাউন্ড’ থেকেও আমাকে এই সিজনে বাতিল করে দিয়েছে। ভেবেছিলাম ‘লকআপ’-এ কাজ করব। তবে একদিন শুটিংয়ের তারিখ নিয়ে গন্ডগোল হল। তারপর ভাবলাম ‘বিগ বস’-এর কাজ করব। মিটিংও হল। কিন্তু কাজ আর হল না। আমি বাদ পড়ে গেলাম। আমার মনে হচ্ছে এই বছরটা আমার জন্য শুধুই যেন প্রত্যাখ্যানের।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!
-
ভবিষ্যতে দল পাশে নাও থাকতে পারে! বিতর্কের মাঝে কঙ্গনার বক্তব্য, ‘আমি পুতুল নই’
-
নিউ মার্কেটের ‘অভিশপ্ত’ হোটেল ভবনেই ৪০ ট্রেড লাইসেন্স! নজরে তৃণমূল জমানার দুর্নীতি
-
বিচ্ছেদের যন্ত্রণায় মুষড়ে পড়েছেন? এবার ৭ দিন সবেতন ছুটি দেবে সংস্থা!
-
কলকাতা লিগে দাপট অব্যাহত, ‘ঘরের ছেলে’র দলকে হারিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত ইস্টবেঙ্গলের