সময়ের সঙ্গে সঙ্গে খুদেদের সোশাল মিডিয়া আসক্তি বেড়েই চলেছে। অভিভাবকরা তা নিয়ে চিন্তা করলেও সন্তানকে দূরে সরানো কঠিন। এবার কিশোর-কিশোরীদের ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারে রাশ টানতে নতুন পদক্ষেপের পথে মেটা। এবার বেঁধে দেওয়া হবে ২ ঘণ্টায় সময়সীমা। মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে অ্যাপ!
বিষয়টা বিষয়টা ঠিক কী? ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র্রে ৫১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা মেটার বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় মামলা করে। ওই মামলায় মেটার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, তারা শিশু ও কিশোর-কিশোরীদের আসক্ত করে তোলার মতো করেই ইনস্টাগ্রাম ও ফেসবুককে সাজিয়েছে। যা জনসাধারণকে বিভ্রান্ত করেছে। সেই মামলার প্রেক্ষিতে মেটাকে মোটা অঙ্ক জরিমানা করা হয়েছে। এছাড়া প্ল্যাটফর্মে বদল আনার কথাও বলা হয়েছে। জানা যাচ্ছে, মামলার প্রেক্ষিতেই ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের জন্য ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারের ক্ষেত্রে দৈনিক সর্বোচ্চ দুই ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অভিভাবকের অনুমতি ছাড়া এই বিধিনিষেধ প্রত্যাহার করা যাবে না।
আরও পড়ুন:
এখানেই শেষ নয়। মধ্যরাত থেকে ভোর ৬টা পর্যন্ত প্ল্যাটফর্মগুলো বন্ধ রাখার একটি বাধ্যতামূলক ব্যবস্থা চালু করা হবে। ফলে ওই সময়ে কিশোর-কিশোরীরা প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারবে না। তবে অভিভাবকরা চাইলে এই বিধিনিষেধ শিথিল বা বাতিল করার সুযোগ পাবেন। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে সোশাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার কমানোর পদক্ষেপের অংশ হিসেবে, মেটা ১৮ বছরের কম বয়সীদের জন্য রাতে এবং স্কুল চলাকালীন সময়ে নোটিফিকেশন বন্ধ রাখবে। অন্যান্য বড় প্ল্যাটফর্মগুলো যদি এই উদ্যোগে শামিল হয়, তবে বিধিনিষেধগুলো আরও কঠোর হতে পারে। ইউটিউব, টিকটক এবং স্ন্যাপ যদি অনুরূপ পদক্ষেপ গ্রহণে সম্মত হয়, তবে দৈনিক ব্যবহারের সময়সীমা দুই ঘণ্টা থেকে কমিয়ে এক ঘণ্টায় নামিয়ে আনাও হতে পারে।
সর্বশেষ খবর
-
পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য সুখবর, কবে ঢুকবে বেতনের বাড়তি ২ হাজার? জানিয়ে দিল রাজ্য
-
মোদির জনপ্রিয়তায় খামতি নেই, এখন ভোট হলে কত আসন পাবে এনডিএ? কী বলছে দেশ?
-
মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি সপ্তাহেই প্রথমবার বীরভূম সফর, কী বার্তা দেবেন শুভেন্দু?
-
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন
-
প্রেমের টানে স্বামীকে ইটালিতে রেখে বাংলাদেশে বধূ, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধলেন ৪ সন্তানের মা!