সিভিক ভলান্টিয়ারদের মাসিক বেতন ২ হাজার টাকা বৃদ্ধি করা হবে। তা আগেই ঘোষণা হয়েছিল বাজেটে। এবার পুজোর আগেই তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিল রাজ্য। কবে থেকে বেতনের বাড়তি টাকা ঢুকবে সিভিক ভলান্টিয়ারদের অ্যাকাউন্টে। তা জানিয়ে এবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
১ আগস্ট থেকে তা কার্যকর করার নির্দেশও দিয়েছে নবান্ন। এর ফলে সংশ্লিষ্টরা প্রতি মাসে ১০ হাজারের বদলে ১২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন।
আরও পড়ুন:
রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ আগস্ট থেকে তা কার্যকর করার নির্দেশও দিয়েছে নবান্ন। এর ফলে সংশ্লিষ্টরা প্রতি মাসে ১০ হাজারের বদলে ১২ হাজার টাকা করে সাম্মানিক পাবেন। রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে লিখিত ভাবে তা জানিয়েও দিয়েছে স্বরাষ্ট্র দফতর।
বিজেপি সরকারে আসার পর প্রথম পূর্ণাঙ্গ বাজেটে সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশের পারিশ্রামিক মাসে ২ হাজার টাকা বৃদ্ধি করা হবে বলেও ঘোষণা করেন অর্থমন্ত্রী। এছাড়াও পারিশ্রমিক বাড়ছে এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণিমিত্রদেরও। স্বপন দাশগুপ্তের ঘোষণা অনুযায়ী, ২ হাজার টাকা করে এঁদেরও বেতন বাড়ছে। স্বীকৃতি দেওয়া হচ্ছে আশাকর্মীদের কাজকেও। এজন্য তাঁদের মাসিক সাম্মানিক ৫০০০ টাকা বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যে পালাবদলের পরেই বিজেপি সরকার। নিয়োগ নিয়ে বড় ঘোষণা সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানান, সরকারি চাকরিতে এক লক্ষ শূন্যপদে নিয়োগ করা হবে। তাতে ৩৩ শতাংশ নিয়োগ করা হবে মহিলায়। এছাড়াও ২০ হাজার নিয়োগ করা হবে পুলিশে এবং শিক্ষক-শিক্ষাকর্মী নিয়োগ করা ৫০ হাজার। অর্থমন্ত্রী বলেন, “যেখানে প্রয়োজন, সেখানে ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি