Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৭ আগস্ট ২০২৬
NLSIU Convocation Cancellation

বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন

সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন মনন কুমার মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু পড়ুয়া এবং প্রাক্তনী মিলিয়ে অন্তত ৭০০ জন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ২০:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৭, ২০২৬, ২০:০৯

options
link
বয়কটের হ্যাটট্রিক! প্রধান বিচারপতিকে আমন্ত্রণের প্রতিবাদে ফের সরব পড়ুয়ারা, বাতিল সমাবর্তন zoom
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটিতে।
Advertisement

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তর উপস্থিতি চাই না। এই দাবিতে ফের সুর চড়ালেন পড়ুয়ারা। এবারের ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটিতে (NLSIU Convocation Cancellation)। আগামী ১২ সেপ্টেম্বর এই শিক্ষাপ্রতিষ্ঠানের সমাবর্তন হওয়ার কথা ছিল। সেখানে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় প্রধান বিচারপতিকে। কিন্তু প্রতিষ্ঠানের পড়ুয়া এবং প্রাক্তনীরা একযোগে এই সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন।

প্রধান বিচারপতির ‘ককরোচ’ মন্তব্যের পর থেকেই একাধিক কলেজের পড়ুয়ারা অসন্তোষ প্রকাশ করেছেন তাঁকে নিয়ে। প্রতিবাদের শুরুটা হয়েছিল মুম্বইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশাল সায়েন্সেস (টিআইএসএস) কলেজে। পড়ূয়ারা সাফ জানিয়ে দেন, সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণ করা যাবে না। শেষ পর্যন্ত সমাবর্তন অনুষ্ঠান বাতিল করে কলেজ কর্তৃপক্ষ। পরবর্তীতে প্রধান বিচারপতিকে ছাড়াই সমাবর্তনের আয়োজন করা হয় সেখানে।

Advertisement

এরপরে প্রথম আইন কলেজ হিসাবে প্রধান বিচারপতির বিরুদ্ধে গর্জে উঠেছিল হায়দরাবাদের ন্যাশনাল অ্যাকাডেমি অফ লিগাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। তাদের প্রতিবাদের পালটা দেশের বার কাউন্সিল জানিয়ে দেয়, প্রতিবাদী পড়ুয়াদের আইনজীবী হিসাবে স্বীকৃতি দেওয়া হবে না। তুমুল বিতর্কের মধ্যে অবশ্য সেই নির্দেশিকা বাতিল হয়। প্রধান বিচারপতি নিজে মুখ খোলেন বিষয়টি নিয়ে। এবার ফের প্রধান বিচারপতির বিরুদ্ধে সুর চড়ালেন আইনের পড়ুয়ারা, বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটিতে। 

জানা গিয়েছে, আগামী ১২ সেপ্টেম্বর সমাবর্তন অনুষ্ঠানে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারপার্সন মনন কুমার মিশ্রকে আমন্ত্রণ জানানো হয়। কিন্তু পড়ুয়া এবং প্রাক্তনী মিলিয়ে অন্তত ৭০০ জন এই সিদ্ধান্তের প্রতিবাদ জানান। সঙ্গে দাবি করেন, হায়দরাবাদের আইন কলেজের পড়ুয়া এবং শিক্ষকদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বার কাউন্সিলকে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ জানিয়ে দেয়, সমাবর্তন আপাতত বাতিল। পড়ুয়াদের হাতে এমনিই ডিগ্রি তুলে দেওয়া হবে। শিক্ষার্থী এবং কর্মকর্তাদের একাংশের মতে, সমাবর্তন অনুষ্ঠানে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায়, তা বাতিল করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.