দীর্ঘ পনেরো বছর পর ছাব্বিশের নির্বাচনে রাজ্যে পালাবদল। তৃণমূল জমানার অবসান ঘটে বঙ্গে ফুটেছে পদ্ম। আর সেই বদলের বঙ্গে এবার মুক্তির অপেক্ষায় রাজনৈতিক আদর্শের সংঘাতের প্রেক্ষাপটে নির্মিত আদ্যোপান্ত রাজনৈতিক ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’। মুক্তি পেল ‘উইঙ্কল টুইঙ্কল’- এর ট্রেলার। রাজনীতিকে কেন্দ্র পারিবারিক টানাপোড়েন আর প্রজন্মের ব্যবধানের আঁধারে গল্প বুনেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
তবে সৃজিতের ছবিতে দেখানো হয়েছে আরও বেশ কয়েক বছর পুরনো রাজনৈতিক মুহূর্ত। যখন বামফ্রন্ট সরকারের দীর্ঘ চৌত্রিশ বছরের রাজপাট গুটিয়ে জন্ম নিচ্ছে তৃণমূল সরকার। ট্রেলারের প্রতিটি পরতে তা স্পষ্ট। পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের পার্থক্যই এই ছবির প্রাণশক্তি তা বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। ট্রেলারে মিলেছে তেমনই ইঙ্গিত। আদর্শগত সংঘাত ও সময়ের বিবর্তনের মধ্য দিয়েই ধীরে ধীরে এগিয়ে যাবে ‘উইঙ্কল টুইঙ্কল’-এর গল্প।
আরও পড়ুন:

ট্রেলারের শুরুতেই রজতাভ দত্ত আর ঋত্বিক চক্রবর্তীর (সব্যসাচী) মতো দুজন দুঁদে অভিনেতার কথোপকথনই এক মিনিট ছাব্বিশ সেকেণ্ডের ট্রেলার দেখার উত্তেজনা উসকে দিয়েছে তা বললে অত্যুক্তি হবে না। আর সেই উন্মাদনা জিইয়ে রেখেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (ইন্দ্র) আর অনসূয়া মজুমদার। পরমব্রতর বাবার ভূমিকায় অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, যিনি একজন একনিষ্ট কমরেড। কিন্তু, বাবার আদর্শ মেনে চলতে নারাজ তারঁই ছেলে।
সাম্প্রতিক সময়ে যে দল চাকরি দেবে, সুবিধা ভোগের সুযোগ পাবেন তারই পদলেহন করবে ইন্দ্র। রাজনৈতিক মতাদর্শের এই পার্থক্যই বাবা-ছেলের সম্পর্কে তৈরি করবে তিক্ততা। দীর্ঘ ছাব্বিশ বছর গায়েব থাকার পর আচমকা ঘরে ফিরে আসেন কমরেড সব্যসাচী। আর তখন সে বুঝতে পারে সময়ের স্রোতে অনেক কিছুই বদলে গিয়েছে। চারপাশের সমাজ, মানুষ এবং রাজনৈতিক বাস্তবতা সবকিছুই যেন তার কাছে এক নতুন পৃথিবী। ছেলে বিপরীতধর্মী হলেও, বুড়িয়ে যাওয়া স্ত্রী কিন্তু দলের রং বদলায়নি।
View this post on Instagram
ঋত্বিকের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেত্রী অনসূয়া মজুমদার, সম্ভবত, যৌবনের চরিত্রেই দেখা যাবে সোহিনী সরকারকে। ঋত্বিক-অনসূয়ার মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অঙ্গনা রায়। ট্রেলারে খুব বেশি সংলাপ না থাকলেও কয়েক ঝলকেই কিস্তিমাত। যাঁর মাথায় কোনও ছাতা নেই, শিবির নেই, পাশে কোনও মিছিলও নেই, এমন এক অসহায় কমরেড সব্যসাচীর আদর্শ জিতবে নাকি রাজনৈতিক কেরিয়ার গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়া ইন্দ্র?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি