সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাইফোঁটার উৎসবেও অভয়ার বিচারকে এগিয়ে রাখলেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। তাঁর ভাইফোঁটা স্পেশাল পোশাকে উঠে এল আর জি কর কাণ্ড এবং অভয়ার বিচার। ব্লাউজের পিঠে লেখা হল বিচার চাই আর শাড়ি পাড়ে মেরুদণ্ড বিক্রি নেই’। সেই ছবিই সোশাল মিডিয়ায় পোস্ট করে উষসী লিখলেন, ”ভাইদের মঙ্গল হোক, বোনের বিচার হোক সর্বোপরি। আমার বোনের রক্তচোখ আঁধার রাতের মশাল হোক।”
অন্যদিকে, ভাইফোঁটাই নিচ্ছেন না আর জি কর আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ। সোশাল মিডিয়ায় সেকথা জানিয়েছেন খোদ কিঞ্জলই। জানিয়েছেন, ‘অভয়া’ সুবিচার না পাওয়া পর্যন্ত ভাইফোঁটা নেবেন না।
রবিবার ফেসবুক কিঞ্জল লেখেন, ‘ভাই হিসেবে আগলে রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। যতদিন বিচার না পাব, ভাইফোঁটা নেব না, রাখীও পরব না। সেই যোগ্যতা হারিয়েছি।’ স্বাভাবিকভাবেই তাঁর এই পোস্ট নিয়ে আলোচনা শুরু হয়েছে। নেটিজেনরা কেউ লিখেছেন, ‘ভেবেছিলাম গণকনভেনশনের মতো আজ একটা গণভাইফোঁটা অনুষ্ঠান হবে। যাইহোক সাবধানে থাকিস তোরা ভাই।’ কেউ লিখেছেন, ‘আমি বলবো,আরো রাখী পড়,আরো ফোঁটা নে। একটা বাহিনী বানা বোনেদের নিয়ে। তারাই পারবে তোর লড়াইকে সফল করতে। লড়াই করতেই ত যৌথ অবস্থানের দরকার। আর সেইটাই ত আল্টিমেট শক্তি।’
View this post on Instagram
প্রসঙ্গত, ৯ আগস্ট আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল হয়েছিল রাজ্য। লাগাতার আন্দোলন করেছেন জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি, ধরনা, অনশন, কিছুই বাদ যায়নি। সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন কিঞ্জল নন্দ। আপাতত সামনে পরীক্ষা। পড়াশোনায় ব্যস্ত আন্দোলনকারীরা। এর মাঝেই ভাইফোঁটার দিন বার্তা দিলেন কিঞ্জল। জানালেন, অভয়া সুবিচার না পাওয়া পর্যন্ত তিনি আর ফোঁটা নেবেন না। রাখীও পরবেন না।
সর্বশেষ খবর
-
প্রেমিকার ওড়না গলায় ফাঁস, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে উদ্ধার পুরুলিয়ার যুবকের ঝুলন্ত দেহ!
-
পানশালায় মারামারি করেও পার পেয়ে গেলেন! জাতীয় দলে ফেরার দরজা খুলল ইংরেজ পেসারের সামনে
-
বেশিরভাগের স্টেটাস ‘আন্ডার প্রসেস’! অন্নপূর্ণার টাকা না পেয়ে উদয়নারায়ণপুরে পথ অবরোধ মহিলাদের
-
উচ্চ মাধ্যমিকের খাতা দেখবে যন্ত্র! প্রশ্নফাঁস কাণ্ড থেকে শিক্ষা নিয়ে তৃতীয় সেমিস্টারে নিরাপত্তার কড়াকড়ি
-
পাথর দিয়ে থেঁতলে মাকে ‘হত্যা’, মৃতদেহের উপর ক্রন্দনরতা শিশুকন্যাকে বসাল খুনিরা!