সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসারে আসছে নতুন অতিথি। গুঞ্জন নয়, সোশাল মিডিয়া অ্যাকাউন্টে নিজেই অনুরাগীদের এই সুখবর দিয়ে দিলেন বরুণ ধাওয়ান। অন্তঃসত্ত্বা স্ত্রী নাতাশা দালালের সঙ্গে ভালোবাসায় মোড়া একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
রবিবার সন্ধ্যায় ইনস্টাগ্রাম হ্যান্ডেলে যে ছবিটি বলিউড তারকা পোস্ট করেছেন, সেখানে স্পষ্ট নাতাশার বেবি বাম্প। তার সেই বেবি বাম্পে চুমু দিয়েই আগত অতিথিকে আগাম ভালোবাসা জানাচ্ছেন বরুণ (Varun Dhawan)। বদলাপুর খ্যাত অভিনেতা লিখেছেন, “আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের সকলের ভালোবাসা আর আশীর্বাদ চাই।” এই খবর সামনে আসতেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। অনুরাগীরা তো বটেই, সহকর্মীরাও আগাম অভিনন্দন জানাচ্ছেন তারকা দম্পতিকে। শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর একটি হার্টের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেত্রী ভূমি পেড়নেকর আবার লিখেছেন, “অভিনন্দন।” বলি ডিভা সোনম কাপুর প্রশংসা করেছেন বরুণ-নাতাশার মিষ্টি ছবিটির।
[আরও পড়ুন: নাড্ডাই ভরসা, লোকসভা ভোটের আগে মেয়াদ বাড়ল বিজেপি সর্বভারতীয় সভাপতির]
View this post on InstagramAdvertisement
করণ জোহর পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবি দিয়ে ছবির দুনিয়ায় পা রেখেছিলেন বরুণ। অভিনেতার এমন ঘোষণার পর সেই করণ শুভেচ্ছা জানাবেন না, তাও কি হয়? সুপারহিট পরিচালক লেখেন, “তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। তোমাদের আর তোমাদের পরিবারের জন্য ভীষণ খুশি। দুনিয়ার সেরা অনুভূতির অপেক্ষায় তোমরা।”
গত মাসেই বরুণ-নাতাশার বিয়ের তিনবছর পূর্ণ হয়েছে। সোশাল মিডিয়ায় স্ত্রীকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছিলেন বরুণ। আর বিয়ের তিন বছর কাটতেই এবার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। খুশির হাওয়া ধাওয়ান পরিবারে।
[আরও পড়ুন: ১৮-২৪ ফেব্রুয়ারির Horoscope: কোন রাশির ধনস্থান শুভ? কারা থাকবেন সাবধান? জেনে নিন রাশিফল]
সর্বশেষ খবর
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য
-
নেপালে খোঁজ মিলল বাংলার দু’জনের, বাকিদের কী খবর? টিম পাঠাতে চান শুভেন্দু
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ