সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্ষীয়ান অভিনেত্রী আশা শর্মার জীবনাবসান। ৮৮ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কী হয়েছিল অভিনেত্রীর? সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে সিনে ও টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রয়াণের খবর নিশ্চিত করা হয়েছে। ‘X’ হ্যান্ডেলে আশা শর্মার ছবি শেয়ার করে করা হয়েছে শোকপ্রকাশ।

মুম্বইয়ের বিনোদন জগতে প্রায় চার দশক ধরে কাজ করছেন আশাদেবী। সিনেমা ও ধারাবাহিক, দুই জগতেই দীর্ঘ দিন অভিনয় করেছেন তিনি। ‘কুমকুম ভাগ্য’, ‘মন কি আওয়াজ – প্রতিজ্ঞা’, ‘এক অউর মহাভারত’-এর মতো একাধিক সিরিয়াল রয়েছে তাঁর ঝুলিতে। ‘মন কি আওয়াজ – প্রতিজ্ঞা’ ধারাবাহিকের নায়িকা পূজা গোর। ধারাবাহিকে পূজার দিদার ভূমিকায় অভিনয় করেছিলেন আশা শর্মা।
[আরও পড়ুন: শ্রীলেখার অভিযোগে তোলপাড় মালয়ালম ইন্ডাস্ট্রি, নায়িকার পাশে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক]
আশাদেবীর প্রয়াণে শোকাহত পূজা। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানান, দারুণ মানুষ ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেটে যতক্ষণ থাকতেন তাঁর হাসিমুখই দেখতে পেতেন সকলে। অভিনেতা-অভিনেত্রী থেকে কলাকুশলী, সকলের সঙ্গে তাঁর সদ্ভাব ছিল। সকলকে সমানভাবে ভালোবাসতে পারতেন। “ইশ্বর যেন ওঁর আত্মাকে শান্তি প্রদান করেন”, বলেন পূজা।
#cintaa expresses its condolences on the demise of Asha Sharma #condolence #restinpeace @poonamdhillon @dparasherdp @itsupasanasingh @HemantPandeyJi_ @ImPuneetIssar @rishimukesh @bolbedibol @iyashpalsharma @SahilaChaddha @actormanojjoshi @RealVinduSingh @HetalPa45080733 @ljsdc pic.twitter.com/RihVuk7I5g
— CINTAA_Official (@CintaaOfficial) August 25, 2024
বহু বছর বলিউডে কাজ করেছেন আশা শর্মা। বেশিরভাগ সময়ে ঠাকুমা বা দিদিমার চরিত্রেই দেখা গিয়েছে তাঁকে। অভিনেত্রীর সিনেমা তালিকায় রয়েছে ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘প্যায়ার তো হোনা হি থা’, ‘হাম তুমহারে হ্যায়’র মতো সিনেমা। শেষবার প্রভাস ও কৃতী স্যানন অভিনীত ‘আদিপুরুষ’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। ছবিতে রামভক্ত শবরীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
[আরও পড়ুন: জেলে দর্শনের ‘ফাইভস্টার ট্রিটমেন্ট’, গ্যাংস্টারের সঙ্গে খোশগল্প কন্নড় স্টারের! ভাইরাল ছবি-ভিডিও]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা