ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: ‘বাংলার মেয়ে’। একুশে বঙ্গভোটে এটাই ক্যাচলাইন শাসকদল তৃণমূলের। ‘বাংলা নিজের মেয়েকে চায়’, এই স্লোগান তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সামনে রেখে ভোটযুদ্ধ লড়ছে তৃণমূল (TMC)। এবার সেই আহ্বানে সাড়া দিয়ে তৃণমূলের হয়ে প্রচার করতে মুম্বই থেকে কলকাতায় উড়ে আসছেন ‘বাংলার মেয়ে’ জয়া বচ্চন (Jaya Bachchan)। সূত্রের খবর, রবিবার সন্ধেবেলাই তিনি নামছেন দমদম বিমানবন্দরে। সূচি অনুযায়ী, সোমবার সাড়ে তিনটে নাগাদ তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি। তারপর সাড়ে ৫ টায় টালিগঞ্জের হেভিওয়েট তৃণমূল প্রার্থী তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সমর্থনে রোড শো করবেন অমিতাভপত্নী।
সমাজবাদী পার্টির (SP) সঙ্গে জয়া ভাদুড়ির সম্পর্ক দীর্ঘদিনের। তিনি গত চারবার দলের রাজ্যসভার সাংসদ মনোনীত হয়েছেন। এদিকে, মুলায়ম-অখিলেশের পার্টি এবারের নির্বাচনে তৃণমূলকে নৈতিক সমর্থন দিয়েছে। এর আগে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সভা চলাকালীন দলের প্রতিনিধি হিসেবে কিরণময় নন্দকে পাঠিয়েছিলেন অখিলেশ। এবার জয়া আসছেন তৃণমূলের হয়ে প্রচারে। সূত্রের খবর, পুরোপুরি তৃণমূলের তরফে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাতে সাড়া দিয়েই প্রচারে আসার সিদ্ধান্ত অমিতাভপত্নীর। শোনা যাচ্ছে, তিনি ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত কলকাতায় থাকতে পারেন। তারই মধ্য়ে একাধিক প্রচার সারবেন। তবে আপাতত সোমবার টালিগঞ্জ অর্থাৎ টলিপাড়ায় রোড শো করবেন জয়া বচ্চন।
[আরও পড়ুন: চলে গেলেন শাহরুখ খানের রুপোলি পর্দার ‘মা’ শশীকলা]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের