সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার থেকেই নাকি শুরু রণবীর কাপুর (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt) বিয়ের অনুষ্ঠান। সূত্রের খবর মানলে, এদিন হবে তারকা যুগলের মেহেন্দি অনুষ্ঠান। বৃহস্পতিবার গায়ে হলুদ। ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিনই সাত পাকে বাঁধা পড়বেন রণবীর ও আলিয়া। বলিউডে জোর গুঞ্জন, আলিয়ার জন্য বিশেষ উপহার কিনেছেন রণবীর।

কী সেই উপহার? একটি বিশেষ ব্যান্ড আলিয়ার জন্য তৈরি করিয়েছেন রণবীর। তাতে আটটি বহুমূল্য হিরে বসানো হয়েছে। উল্লেখ্য, আট নম্বর রণবীরের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নম্বরটিকে অভিনেতা লাকি মনে করেন। তাই তাঁর পোশাক বা টুপিতে একাধিকবার এই নম্বর দেখা গিয়েছে। এমনকী, আলিয়াও রণবীরের আট নম্বর লেখা টুপি ব্যবহার করেছেন।

রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল ১৭ এপ্রিল বিয়ে করছেন দুই তারকা। পরে আবার শোনা যায়, ১৪ তারিখ বিয়ের অনুষ্ঠান। এবার শোনা যাচ্ছে পয়লা বৈশাখেই গাঁটছড়া বাঁধবেন দুই তারকা।
[আরও পড়ুন: OMG! সলমন খানের দোহাই দিয়ে BMW গাড়ি পেয়ে গেলেন রাখি সাওয়ান্ত!]
কোথায় হবে রণবীর-আলিয়ার বিয়ে, তা নিয়েও বিস্তর চর্চা। সেজে উঠেছে আর কে স্টুডিও, আর কে হাউস ও রণবীরের আবাসন ‘বাস্তু’। এখনও পর্যন্ত যা শোনা যাচ্ছে, আর কে হাউসেই হতে পারে বিয়ের অনুষ্ঠান। কারণ সেখানেই রণবীরের বাবা-মা ঋষি এবং নীতু কাপুরের বিয়ে হয়েছিল। এদিকে আবার ‘বাস্তু’তে ঢোকার আগে আবার সমস্ত কর্মীদের মোবাইলের ক্যামেরায় স্টিকার বসিয়ে দেওয়া হচ্ছে।

ছেলের বিয়ের জন্য দিল্লি থেকে শেফ আনিয়েছেন নীতু কাপুর। ভারতীয় ছাড়াও ইটালিয়ান, চাইনিজ, মেক্সিকান পদ থাকবে। বিয়েতে আমন্ত্রিত অতিথিদের অনেকে আবার নিরামিশাষী। সেকথা মাথায় রেখে নিরামিষ পদও রাখা হচ্ছে। শোনা গিয়েছে, আলিয়া ও রণবীরের বিয়েতে ২৮ জন থাকবেন নিমন্ত্রিতের তালিকায়। আলিয়ার কাকা রবীন ভাট সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, নিকট বন্ধু ও আত্মীয়রাই আসবেন রণবীর ও আলিয়ার বিয়েতে। রণবীর-আলিয়ার বিয়ের ঠিক আগেই তাঁদের একটি রোম্যান্টিক ভিডিও পোস্ট করেছেন ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার পরিচালক অয়ন মুখোপাধ্যায়।
View this post on Instagram
[আরও পড়ুন: লতা মঙ্গেশকরের নামে পুরস্কার, প্রথমেই পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদি, বিস্তারিত জানুন]
সর্বশেষ খবর
-
‘সরকারের সঙ্গে আলোচনা ব্যর্থ’, ‘৯৮ শতাংশ’-এর দাবি উড়িয়ে বিধানসভা অভিযানে ঝাড়খণ্ডের পড়ুয়ারা
-
‘অভিনেতা হিসেবেই অনন্তকাল থেকে যেতে চাই’, অনন্ত সিংহর বায়োপিক নিয়ে আড্ডায় জিৎ
-
প্রস্তুতি ম্যাচে ব্যাট করলেও সংশয় কাটল না, শ্রীলঙ্কায় প্রথম টেস্টে খেলবেন গিল? মুখ খুললেন কোচ
-
বিএসএফের বৈঠক নিষ্ফলা, এখনও বাংলাদেশে বন্দি ভারতীয় চাষি
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০