Dhurandhar 3

রেকর্ড ব্যবসার পর এবার পর্দায় ‘ধুরন্ধর ৩’? তৃতীয় ভাগ নিয়ে বড় আপডেট রাকেশ বেদির

দর্শকের প্রত্যাশা পূরণ করতে বড় পর্দায় আসবে 'ধুরন্ধর'র তৃতীয় ভাগ? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে বিরাট আপডেট দিলেন পর্দায় জামিল জামিলি ওরফে রাকেশ বেদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ১১:০৪

options
link
রেকর্ড ব্যবসার পর এবার পর্দায় ‘ধুরন্ধর ৩’? তৃতীয় ভাগ নিয়ে বড় আপডেট রাকেশ বেদির
আসছে 'ধুরন্ধর ৩'?

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ ঝড় অব্যাহত। ১৯ মার্চ ছবি মুক্তির পর রেকর্ড ব্যবসা করে নজির গড়েছে রণবীরের ছবি। ‘পুষ্পা ২’কে টপকে তৃতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির তকমা ছিনিয়ে নিয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। স্টার কাস্ট নির্বাচনের জন্য প্রশংসা কুড়িয়েছেন পরিচালক আদিত্য ধর। জামিল জামালি চরিত্রে অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন রাকেশ বেদি (Rakesh Bedi)। এই ছবির মাধ্য রাকেশের  ‘ধুরন্ধর’ কামব্যাক এখন বিনোদনের চর্চিত টপিক। একইসঙ্গে রাকেশের কেরিয়ারে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ধুরন্ধর ফ্রাঞ্চাইজির তৃতীয় ভাগ (Dhurandhar 3) নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

‘ধুরন্ধর’র সিক্যোয়েল অর্থাৎ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’র সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে কথা বলেছেন যা তৃতীয় পর্বের জল্পনাকে কিছুটা হলেও প্রশমিত করেছে। একটি চমকপ্রদ টুইস্টের মধ্যে দিয়ে শেষ হয় ‘ধুরন্ধর ২’। সেখানেই দেখা যায় রাকেশ বেদির চরিত্র জামিল জামালিই আসলে পাকিস্তানে থাকা ভারতীয় গুপ্তচর। সিনেমার এই অপ্রত্যাশিত মোড় প্রসঙ্গ উঠতেই রাকেশের সাফাই, তাঁরা আগেই বুঝেছিলেন যে এই টুইস্টটি দর্শকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে।

Advertisement

রাকেশের বক্তব্য, “আমার মনে হয় না তৃতীয় অংশ তৈরি হবে। তবে ধুরন্ধর যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি তাই ভবিষ্যতে অন্য অভিনেতাদের নিয়ে তৈরি হলেও হতে পারে। গুপ্তচরটি নিজের দেশে ফিরে এসেছে সেই জায়গাতেই শেষ দ্বিতীয় ভাগের গল্প।”

বিশদে বলেন, “দর্শকদের কাছে এটা ছিল হাইলাইট কিন্তু আমাদের কাছে আর পাঁচটা সাধারণ দৃশ্যের মতোই। ‘ধুরন্ধর’র প্রথম পর্বের দুর্দান্ত সাফল্যের পর দ্বিতীয়ভাগ নিয়েও দর্শকের প্রত্যাশা ছিল একেবারে আকাশছোঁয়া।” আরও যোগ করেন, “আসলে প্রথম পর্ব দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা অর্জন করা ফলে দ্বিতীয় পর্বে কী ঘটতে চলেছে তা জানতে আগ্রহী ছিল দর্শক। এবার ঠিক একই কারণে তৃতীয় ভাগ নিয়েও উচ্ছ্বসিত ধুরন্ধর ফ্র্যাঞ্চাইজির দর্শক।”

Advertisement

সত্যিই দর্শকের প্রত্যাশা পূরণ করতে বড় পর্দায় আসবে সিনেমার তৃতীয় ভাগ? অভিনেতা রাকেশ বেদির সপাট জবাব, “আমার মনে হয় না তৃতীয় অংশ তৈরি হবে। তবে ধুরন্ধর যেহেতু একটি ফ্র্যাঞ্চাইজি তাই ভবিষ্যতে অন্য অভিনেতাদের নিয়ে তৈরি হলেও হতে পারে। গুপ্তচরটি নিজের দেশে ফিরে এসেছে সেই জায়গাতেই শেষ দ্বিতীয় ভাগের গল্প।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.