Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Raja Shivaji-Salman Khan

মুক্তির প্রাক্কালে বিরাট ধামাকা! রীতেশের ‘রাজা শিবাজি’তে কোন চরিত্রে সলমন?

রীতেশ দেশমুখ অভিনীত 'রাজা শিবাজি'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। আর এই খবরে সিলমোহর দিয়েছেন খোদ ছবির নির্মাতা রীতেশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৬:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৬:৪৮

options
link
মুক্তির প্রাক্কালে বিরাট ধামাকা! রীতেশের ‘রাজা শিবাজি’তে কোন চরিত্রে সলমন? zoom
‘রাজা শিবাজি’তে কোন চরিত্রে সলমন?
Advertisement

সলমনের (Salman Khan) ফিল্মি কেরিয়ারের বৃহস্পতি একেবারে তুঙ্গে। আসন্ন ছবি ‘মাতৃভূমি’র শুটিংয়ের সঙ্গেই শুরু করেছেন নয়নতারার সঙ্গে নতুন ছবির কাজও। এর মাঝেই সলমন ভক্তদের জন্য আরও এক সুখবর। রীতেশ দেশমুখ অভিনীত ‘রাজা শিবাজি’-তে (Raja Shivaji) গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। আর এই খবরে সিলমোহর দিয়েছেন খোদ ছবির নির্মাতা রীতেশ। আগামী ১ মে মুক্তি পাবে ‘রাজা শিবাজি’। তার আগে ছবির এই নতুন আপডেট নিঃসন্দেহে সিনেপ্রেমী বিশেষত সলমনের অনুরাগীদের জন্য বাড়তি পাওনা সে কথা বলার অপেক্ষাই রাখছে না।

চলতি বছরে বহু প্রতিক্ষীত ও আলোচিত ছবির তালিকায় রয়েছে রীতেশ পরিচালিত ও অভিনীত ‘রাজা শিবাজি’। ‘বিগ বস মারাঠি সিজন ৬’র মঞ্চে সকলকে চমকে দিয়ে এই বিরাট ধামাকা রীতেশ দেশমুখের। সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের কথা জানালেও কোন চরিত্রে তাঁকে দেখা যাবে সেই বিষয়ে আপাতত কিছু খোলসা করেননি। উত্তেজনা জিইয়ে রেখে ‘রাজা শিবাজি’তে সলমনের উপস্থিতি ঘোষণা করতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কোন চরিত্রে সলমনকে দেখার সম্ভবনা রয়েছে তা নিয়ে চলছে কাটাছেঁড়া।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নেটাগরিকদের একাংশের ধারণা কোনও শক্তিশালী ঐতিহাসিক চরিত্রে অভিনয় করবেন আবার কারও মতে, এমন কোনও চরিত্রে অভিনয় করতে পারেন যেখান থেকে গল্প নতুন মোড় নেবে। সলমনের স্টারডম এই ছবির প্রতি দর্শকের উন্মাদানা উসকে দেবে সে কথা বললে অত্যুক্তি হবে না।

‘বিগ বস মারাঠি সিজন ৬’র মঞ্চে সকলকে চমকে দিয়ে বিরাট ধামাকা রীতেশ দেশমুখের। ‘রাজা শিবাজি’তে গুরুত্বপূর্ণ ভূমিকায় সলমন অভিনয় করলেও কোন চরিত্রে দেখা যাবে সেই বিষয়ে উত্তেজনা জিইয়ে রাখলেন।

ছত্রপতি শিবাজি মহারাজের জীবনী অবলম্বনেই তৈরি হয়েছে ‘রাজা শিবাজি’র গল্প। ২০ এপ্রিল মুম্বইয়ে ধুমধাম করে ট্রেলার লঞ্চের আয়োজন করা হয়েছে। ঐতিহাসিক চরিত্রের প্রেক্ষাপট নির্মিত ছবি ঘিরে বরবারই দর্শকের একটা বাড়তি আগ্রহ থাকে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন ছবির নির্মাতা থেকে কলাকুশলীরা। কমেডি নায়কের মোড়ক ছেড়ে ‘রাজা শিবাজি’র মতো ঐতিহাসিক চরিত্রে রীতেশকে কেমন লাগছে তা দেখতেও আগ্রহী দর্শক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.