Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Virat Kohli

লাস্যময়ীর ছবিতে লাইকের পর মানভঞ্জন! অনুষ্কার জন্য মিষ্টি পদক্ষেপ বিরাটের, ভাইরাল ভিডিও

লাস্যময়ী ইনফ্লুয়েন্সারের ছবিতে বীরু লাইক দিতেই একেবারে হইহই কাণ্ড। চর্চার মাঝেই হাতে হাত রেখে জনসমুখ্খে পাওয়ার কাপল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৪:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২০, ২০২৬, ১৪:৪২

options
link
লাস্যময়ীর ছবিতে লাইকের পর মানভঞ্জন! অনুষ্কার জন্য মিষ্টি পদক্ষেপ বিরাটের, ভাইরাল ভিডিও zoom
লাস্যময়ী ছবিতে লাইকের পর মানভঞ্জন!

বিরাট কোহলির (Virat Kohli) একটা লাইকে তোলপাড় নেটভুবন। রাতারাতি লাইমলাইট ছিনিয়ে নিয়েছেন জার্মান সুন্দরী লিজলাজ ওরফে জেনিফার। লাস্যময়ী ইনফ্লুয়েন্সারের ছবিতে বীরু লাইক দিতেই একেবারে হইহই কাণ্ড। জেনিফারের ছবিতে ক্রিকেট তারকার লাইক ঘিরে তুমুল চর্চা সোশাল মিডিয়ায়। নেটাগরিকরা মজা করে মন্তব্য করেছিলেন, এই ঘটনায় নিশ্চয়ই অগ্নিশর্মা বিরাটপত্নী অনুষ্কা। চর্চার মাঝেই হাতে হাত রেখে জনসমুখ্খে পাওয়ার কাপল বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা।

সালোয়ার কামিজের সঙ্গে সানগ্লাসে গ্ল্যামারাস অনুষ্কা অন্যদিকে কালো টি শার্ট আর জিন্সে ‘সুপারকুল’ বিরাট। বেঙ্গালুরু থেকে দিল্লি আসার পথেই পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন বিরুষ্কা।কখনও চলন্ত সিঁড়িতে তো কখনও আবার বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ক্যামেরাবন্দি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। বিমানবন্দেরে বিভিন্ন সময় বিরাট-অুষ্কার উপস্থিতি হয়ে উঠে পেজ ৩র চর্চিত টপিক। এবারেও তার ব্যতিক্রম হয়নি।

Advertisement

আরও একটি বিষয় সকলের নজর কেড়েছে, বিরাটের হাতে অনুষ্কার ব্যাগ। আদর্শ স্বামীর ইমেজে ফের মন মজল বিরাট ভক্তদের। তিনি শুধু ক্রিকেটের বাইশ গজের তারকাই নন, ব্যক্তিগতজীবনেরও ‘নায়ক’ সে কথা বললে অত্যুক্তি হবে না। জেনিফারের ছবিতে লাইকের পর বিরুষ্কার উপস্থিতি যে অনুরাগীমহলে একটু বেশিই আলোচিত তা বলার অপেক্ষাই রাখছে না।

এর আগেও ছবিতে লাইক বিতর্কে নাম জড়িয়েছিল বিরাটের। অবনিত কৌরের ছবিতে লাইক দিয়ে ফ্যাসাদে পড়েছিলেন বীরু। গত বছর গুটিকয়েক সোশাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছিল অবনিত কৌরের একটি ইনস্টাগ্রাম পোস্টে বিরাটের লাইক। এরপরই সোশাল মিডিয়ায় চর্চা শুরু। বিরাট কোহলি অবশ্য নিজের পক্ষে সাফাই দিয়ে বলেছিলেন, “আমি স্পষ্ট করতে চাই যে ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদম ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেজিস্টার করেছে। এর পেছনে অন্য কোনও উদ্দেশ ছিল না। অযাতিত চর্চা বন্ধ করার অনুরোধ জানাচ্ছি।”

সালোয়ার কামিজের সঙ্গে সানগ্লাসে গ্ল্যামারাস অনুষ্কা অন্যদিকে কালো টি শার্ট আর জিন্সে ‘সুপারকুল’ বিরাট। বেঙ্গালুরু থেকে দিল্লি আসার পথেই পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন বিরুষ্কা।

প্রসঙ্গত, ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম দেখা অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলির। বন্ধুত্ব থেকেই শুরু হয় প্রেমপর্ব। তবে ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিন আড়ালে রাখেন বিরুষ্কা। ২০১৭ সালে ইতালিতে রূপকথার বিয়ে সারেন বিরাট-অনুষ্কা। বিয়ের চার বছর পর অর্থাৎ ২০২১এর জানুয়ারিতে তাঁদের জীবেন আসে প্রথম কন্যা সন্তান ভামিকা আর ২০২৪-এ ফের পুত্রসন্তান অকায়ের বাবা মা হন বিরুষ্কা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.