Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Rajpal Yadav

ভক্তের লাইনে দীর্ঘ অপেক্ষার পর গণপতি দর্শন, চেক বাউন্সকাণ্ডে ‘শাপমোচন’ রাজপালের!

তারকা তকমা দূরে রেখে সাধারণের ভিড়ে রাজপালের মিশে যাওয়াকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া ও অভিনেতার অনুরাগীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৫:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৫:০০

options
link
ভক্তের লাইনে দীর্ঘ অপেক্ষার পর গণপতি দর্শন, চেক বাউন্সকাণ্ডে ‘শাপমোচন’ রাজপালের! zoom
গণপতি দর্শনে সাধারণের লাইনে রাজপাল। ছবি: সোশাল মিডিয়া
Advertisement

ন’কোটি টাকার চেক বাউন্স মামলার অভিশাপ এখনও পিছু ছাড়েনি রাজপাল যাদবের। ব্যক্তিগতজীবন নিয়ে এযাবৎকাল আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউডের ‘ছোটে পণ্ডিত’। চেক বাউন্স কাণ্ডে ভর্ৎসনার শিকার হয়েছেন অভিনেতা। তাঁকে ঘিরে চর্চার অন্ত নেই। রাজপালকে ঘিরে যখন ছিছিক্কার রব, সেই সময় লালবাগচা রাজার দরবারে গিয়ে সাধারণের সঙ্গে লাইন দিয়ে ‘পাপমোচন’ করলেন কৌতুক অভিনেতা রাজপাল যাদব!

ভিআইপি ট্রেটমেন্টের বদলে ভক্তদের সঙ্গে লাইন দেন। ছবি তোলার আবদারেও সায় দেন রাজপাল। মায়ানগরীতে উৎসবের আমেজে এক নতুন রাজপালকে দেখল শহরবাসী তা বললে অত্যুক্তি হবে না। গণেশ চতুর্থী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবছরও লালবাগচা রাজার দর্শনে গিয়েছিলেন রণবীর সিং থেকে পরিণীতি চোপড়া, স্বস্ত্রীক শাহরুখ খান, গোবিন্দা, কোমল রানি সরকার-সহ বহু সেলবরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
রাজপাল যাদব

মন্দিরে তারকার পদধূলি পড়লেই সেই স্থান নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়। কিন্তু, স্রোতের বিপরীতে হাঁটলেন রাজপাল যাদব। বলিউডের নামজাদা তারকা হওয়া সত্ত্বেও কোনও দেহরক্ষী বা নিরাপত্তার চাদরে ঢাকা অংশে নয় বরং সাধারণ ভক্তের সঙ্গে লাইন দিয়ে গণপতি দর্শন করেছেন। সোশাল মিডিয়ায় সেই মুহূর্তের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। তারকা তকমা দূরে রেখে সাধারণের ভিড়ে রাজপালের মিশে যাওয়াকে কুর্নিশ জানিয়েছে নেটপাড়া ও অভিনেতার অনুরাগীরা।

ভক্তদের সঙ্গে তিনি লাইনে দাঁড়িয়ে গণেশের চরণ স্পর্শ করার জন্য অপেক্ষা করেন। অপেক্ষা করার সময় তাঁর মুখে দ্বনিত হয়, “গণপতি বাপ্পা মোরিয়া।” প্রতিমার কাছে পৌঁছনোর পর মহিলা নিরাপত্তারক্ষীরা তাঁকে চিনতে পারেন। ভগবানের আশীর্বাদ নেওয়ার সময় তাঁর মুখে ছিল ঝলমলে হাসি। গণপতি দর্শন সেরে বেরিয়ে আসার আগে অনুরাগীরা রাজপালের সঙ্গে সেলফির আবদার করেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Buzzzooka Scrolls (@buzzzookascrolls)

অনুরাগীদের আবদার পূরণ করেন অভিনেতা। এরপর মন্দির থেকে প্রস্থান করেন রাজপাল। তাঁর ভিডিও সমাজামাধ্যমে ভাইরাল হতেই এক অনুরাগী লেখেন, ‘এভাবেই ভক্তি করা উচিত। তিনিই আসল হিরো।’ অপর একজন লেখেন, ‘সবাই যদি এটা বুঝত! টাকা দিয়ে ভক্তি কেনা যায় না।’ এক অনুরাগীর মন্তব্য, তিনিই প্রকৃত ভিআইপি। একেবারে মাটির মানুষ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.