সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বর্তমানে ক্রমশ বাড়ছে ‘ভাষা সন্ত্রাস’। একাধিক রাজ্যে অনুষ্ঠান করতে গিয়ে নানা তারকা এমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। এবার সেই তালিকায় নাম জুড়ল সোনু নিগমের। গায়কের দাবি, কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য রীতিমতো দুর্ব্যবহার করে এক ছাত্র। যা দেখে রেগে কাঁই সোনু। বললেন, “এই কারণে পহেলগাঁওয়ে হামলা হয়েছিল।”
সম্প্রতি সোনু নিগমের বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজে একটি অনুষ্ঠান ছিল। মঞ্চে তখন গান গাইছেন সোনু। অনুষ্ঠান বেশ জমজমাট। তারই মাঝে দর্শকাসন থেকে এক ছাত্র আচমকা উঠে দাঁড়ায়। চিৎকার করে বলতে থাকে কন্নড় ভাষায় গান গাইতে শুরু করে। সোনুর দাবি, ওই ছাত্রের আচরণ মোটেও ভালো ছিল না। তা দেখে রীতিমতো রেগে যান গায়ক। গান থামিয়ে দেন। বলতে শুরু করেন, “কেরিয়ারের শুরু থেকে নানা ভাষায় গান গেয়েছি। তার মধ্যে কন্নড়ও রয়েছে। আমি যখন এখানে আসি, অনুরাগীদের থেকে প্রচুর ভালোবাসা পাই। আমার কর্নাটকেও নানা অনুষ্ঠান থাকে। আপনারা আমার সঙ্গে পরিজনদের মতো ব্যবহার করেন। কিন্তু আমি ওই ছেলেটিকে মোটেও পছন্দ করি না। কারণ, যে ছেলেটি কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য দুর্ব্যবহার করছে, সে আমার কেরিয়ারের বয়সের তুলনায় অনেক ছোট।”
ওই ছাত্রের অসহিষ্ণুতাকে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার সঙ্গে তুলনা করেন। বলেন, “এই কারণে পহেলগাঁওয়ে হামলা হয়েছিল। দয়া করে যিনি আপনার পাশে দাঁড়িয়ে আছে, তাঁকে দেখুন। আমি সকলকে ভালোবাসি। আমি গোটা বিশ্বে হাজার হাজার শো করি। বহু অনুরাগী সেখানে আসেন। কিন্তু দেখছি গুটিকয়েক মানুষ কন্নড় ভাষায় গানের জন্য চিৎকার করছেন। আমি অবশ্যই কন্নড় ভাষায় এক লাইন হলেও গাইব। আমি সকলকে সম্মান করি। সুতরাং দয়ালু হোন।” এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সোনুর পাশে দাঁড়িয়ে ক্ষোভে ফুঁসছেন অনেকেই।
View this post on Instagram
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!