Yash

‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’

'তবাহি' বিতর্কে সোজাসাপটা যশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৬, ১০:২৭

options
link
‘গান না কন্ডোমের বিজ্ঞাপন?’ বিতর্ক উসকে ‘টক্সিক’ যশের খোঁচা, ‘প্রয়োজনে করব কিন্তু…’
'গান না কন্ডোমের বিজ্ঞাপন?'

‘তবাহি’ তো কন্ডোমের বিজ্ঞাপন! দক্ষিণী তারকা যশ আর বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণী অভিনীত ‘টক্সিক’-এর এই গান মুক্তির পরই সমালোচনার ঝড়। নায়ক-নায়িকার লাগামছাড়া ঘনিষ্ঠ দৃশ্যে তীব্র আপত্তি জানিয়েছেন সমালোচকের একাংশ। তাঁদের মতে, ‘টক্সিক’-‘তবাহি’ গান কম, কন্ডোমের বিজ্ঞাপন বেশি! সম্প্রতি একটি টক শোয়ের অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশ। সেখানে এপ্রসঙ্গে তাঁর মত জানতে চাইলে মজার স্বীকারোক্তি, “কন্ডোমের বিজ্ঞাপন করতে হলে আমি টাকা নিয়েই করব। করতে হলে করব, কিন্তু বিনা পয়সায় নয়।”

Advertisement

আর মাত্র দশ দিনের অপেক্ষা। বড় পর্দায় মুক্তি পাবে ‘টক্সিক’। সময় যত এগিয়ে আসছে আলোচনা-সমালোচনাও আরও বেশি প্রকট হচ্ছে, তা বলাই বাহুল্য। সিনেমার চিত্রনাট্য জুড়ে অনেকটা অংশেই যৌন আকাঙ্ক্ষার বিষয়টিকে তুলে ধরা হয়েছে। ‘টক্সিক’-এর টিজার-ট্রেলারে তা কার্যত স্পষ্ট। টক শোয়ে এমন কিছু অন্তরঙ্গ দৃশ্যের ক্লিপিং প্রদর্শন করে যশের সামনে কিছু প্রশ্ন রাখেন সংশ্লিষ্ট শোয়ের সঞ্চালক। যা ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল। 

Advertisement
যশ

যশ স্বীকার করেন একসময় রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করতে অস্বস্তি বোধ করতেন। তবে সময়ের সঙ্গে দৃষ্টিভঙ্গি বদলেছে। যশের মতে, এই পরিবর্তন একজন অভিনেতার জীবনের স্বাভাবিক অংশ। এরপরই আসে সেই বহুচর্চিত ‘তবাহি’ গানের প্রসঙ্গ। গানের একটি ক্লিপিং যেখানে কিয়ারাকে একের পর এক পোশাক খুলতে দেখা যাচ্ছে! যশের যুক্তি, চরিত্রের প্রয়োজনে দৃশ্যটি অপরিহার্য। প্রেমিকযুগল নিজেদের ভালোবাসায় এতটাই আচ্ছন্ন যে পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ে ভাবিত নয়। তাই সাহসী দৃশ্যের সংযোজন।

Advertisement
Yash Bold Toxic Scenes With Kiara Advani, Tara Sutaria
‘টক্সিক’ সিনেমায় যশ-কিয়ারার অন্তরঙ্গতা

তবে এধরনের দৃশ্যে অভিনয় করা যে খুব একটা সহজ নয় সেটাও বলেছেন যশ। বোল্ড দৃশ্য নিয়ে নেটিজেনদের সমালোচনা প্রসঙ্গে যশের সপটা জবাব, “আমার মনে হয়, এমন অনেক মানুষ আছেন যাঁরা একশোটি ভালো জিনিসের মধ্যে মাত্র দু-একটি বিষয় খুঁজে সেটি নিয়েই কাটাছেড়া করেন। যাঁদের সমস্যা হচ্ছে, ছবিটি না দেখলেই হয়।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.