সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্যালিকার বাড়িতে গিয়ে আত্মহত্যা করলেন হিন্দি টেলিভিশনের অভিনেতা৷ মদ্যপ অবস্থায় নিজের বুকে গুলি চালান ক্রাইম পেট্রল-এর জনপ্রিয় অভিনেতা কমলেশ পাণ্ডে৷ মধ্যপ্রদেশের জবলপুরে ঘটেছে এই ঘটনা৷ পারিবারিক অশান্তির জেরেই ঘটনাটি ঘটেছে বলে অনুমান পুলিশের৷
জনপ্রিয় হিন্দি টিভি সিরিজ ‘ক্রাইম পেট্রল’-এ অভিনয়ের সুবাদে পরিচিতি পান কমলেশ৷ টিভির পর্দায় বেশ কয়েকবার তাঁকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জবলপুরে শ্যালিকা অঞ্জনি চতুর্বেদীর বাড়িতে গিয়েছিলেন অভিনেতা৷ তাঁকে না জানিয়ে শ্যালিকার মেয়ের বিয়ে ঠিক হওয়ায় নাকি অখুশি ছিলেন তিনি৷ মদ্যপ অবস্থায় এ নিয়ে বিস্তর চেঁচামেচিও করেন কমলেশ৷ তারপর হঠাৎই নিজের পকেট থেকে রিভলভার বার করে ফেলেন৷ প্রথমে শূন্যে একবার গুলি ছোড়েন৷ তারপরই বুকে বন্দুক ঠেকিয়ে ফের গুলি চালিয়ে দেন অভিনেতা৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷
শ্বশুরবাড়ির পরিবার থেকেই পুলিশে খবর দেওয়া হয়৷ পুলিশ এসে কমলেশের মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায়৷ প্রাথমিক ভাবে আত্মহত্যার ঘটনা হিসেবেই তদন্ত শুরু করেছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’