সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোরা ফতেহি৷ এই নামটা শুনলেই ছেলেদের বুকটা কেমন হু হু করে ওঠে৷ ‘দিলবর’ গানের তালে তাঁর কোমরের হিল্লোল পাগল করেছে যুবকদের৷ এবার এহেন নোরাকেই পড়তে হল কঠিন চ্যালেঞ্জের মুখে৷ না, অন্য কোনও বলি অভিনেত্রী নন বা তাঁর কোনও কোনও মহিলা অনুরাগী তাঁকে এই কড়া চ্যালেঞ্জের মুখে ফেললেন না৷ ‘আইটেম গার্ল’ নোরার দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন একজন যুবক৷ ‘দিলবর’ গানের তালে তাঁর কোমরের তালেই এখন মাতোয়ারা সোশ্যাল মিডিয়া৷ রীতিমতো নোরা ফতেহিকে কড়া টক্করের মুখে ফেলেছেন তিনি৷
View this post on InstagramAdvertisementAdvertisement
‘দিলবর’ গানটি লিখেছিলেন গীতিকার সমীর। সুর দিয়েছিলেন নাদিম-শ্রবণ। জন আব্রাহাম অভিনীত ‘সত্যমেব জয়তে’ সিনেমার জন্য সেই গানকেই নতুন করে লেখেন সাব্বির আহমেদ। এই গানেই কোমর দোলাতে দেখা গিয়েছে নোরা ফতেহিকে৷ তাঁর বেলি ডান্স ঝড় তোলে ভক্তকুলে। তাঁর শরীরী বিভঙ্গে মুগ্ধ হয়ে যান বিশ্ব-সুন্দরি সুস্মিতা সেন পর্যন্ত। প্রশংসা করে বলেন, অত্যন্ত ভাল নেচেছেন নোরা। তাঁর সবচেয়ে ভাল লেগেছে গানের প্রথম দু’টো লাইন। যা খুব সুন্দরভাবে গাওয়া হয়েছে। বেশ ভাল রিমিক্স হয়েছে। ‘দিলবর’ গানের তালে তালে তাঁর দৈহিক হিল্লোলে সোশ্যাল মিডিয়া মাতিয়ে দেন বাঙালি বিশ্বসুন্দরী৷ এই গানের মাদকতা এখনও আচ্ছন্ন করে রেখেছে সকলকে৷
এবার নোরাকেই পড়তে হল কঠিন চ্যালেঞ্জের মুখে৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও৷ যেখানে এক যুবককে ‘দিলবর’ গানের তালে কোমর দোলাতে দেখা যাচ্ছে৷ অনেকের অনুমান কোনও বিয়ের অনুষ্ঠানে হয়ত নাচছেন ওই যুবক৷ এখনও তাঁর পরিচয় বৃত্তান্ত কিছুই জানা যায়নি৷ তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রশংসায় ঝড় উঠেছে৷ অনেকে বলছেন, এই যুবকের নাচের পাশে অনেকটাই ফিকে নোরা৷ তাঁর দোদুল্যমান কোমর থেকে শুরু করে প্রতিটি ডান্স মুভ নাকি অনেক পিছনে ফেলে দিয়েছে নোরাকে৷
I am never watching Dilbar’s original video again. pic.twitter.com/WWVm63YHq2
— GM (@GM491) October 27, 2018
সর্বশেষ খবর
-
রেজিনগরের নির্বাচন কোন্দলে বাম ঐক্য চুরমার! প্রার্থী বাছাইয়ে সিপিএমের ‘দাদাগিরি’ মানতে নারাজ আরএসপি
-
ব্লক-আনব্লকের পর ঘনিষ্ঠতা! মেসে অন্তরঙ্গ মুহূর্তের মাঝেই প্রেমিকার বিশেষ বন্ধুর ফোন, পুরুলিয়া কাণ্ডের নেপথ্যে প্রতিশোধ?
-
স্মৃতি-শেফালির দুরন্ত ব্যাটিং, ‘ঘূর্ণিঝড়’ স্পিনারদের! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়াসেরা ভারত
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! ধর্ষণের অভিযোগ মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে
-
বলে অর্শদীপ, ব্যাটে অভিষেক! আফগানিস্তানকে উড়িয়ে সিরিজ শুরু ভারতের