সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাজার কোটির ক্লাবে ঢুকে বিশ্ব মানচিত্রে ভারতীয় চলচিত্র জগতের মাথা উঁচু করেছে ‘বাহুবলী ২: দ্য কনক্ল্যুশন৷’ এখনও পর্যন্ত এ দেশে যত ছবি তৈরি হয়েছে, সবাইকে টপকে বক্স অফিসে রেকর্ড গড়েছে এসএস রাজামৌলির বিগ বাজেটের ছবি৷ এবার ১ হাজার কোটির মাইলস্টোন ছুঁয়ে নজির গড়ল আমির খানের সুপারহিট ‘দঙ্গল’ও৷
[জানেন, লাদেনের জন্য আধারের আবেদন করেছিলেন সাদ্দাম?]
দুই ভারতীয় কুস্তিগিরের জীবনকাহিনি নিয়ে তৈরি ছবি গত বছর মুক্তি পাওয়ার পরই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল৷ যদিও ‘বাহুবলী’র সিক্যুয়েলের মতো হাজার কোটির অঙ্ক ছুঁতে পারেনি ‘দঙ্গল’৷ তবে চলতি মাসে চিনে এই ছবি মুক্তি পেতেই তৈরি হল রেকর্ড৷ চিনের সিনেমা হলগুলিতে ছবি মুক্তির প্রথম দিনই ২০ কোটি টাকার ব্যবসা করেছিল এই ভারতীয় ছবি৷ সপ্তাহ ঘুরতে না ঘুরতেই পরিচালক নীতেশ তিওয়ারির ছবি সব মিলিয়ে ১০০০ কোটির ক্লাবে ঢুকে পড়ল৷ একটি সর্বভারতীয় পোর্টাল Boxofficeindia.com-এর রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১০ দিনের মধ্যে ৩৮২ কোটির ব্যবসা করেছে ‘দঙ্গল’৷ আর গোটা বিশ্বে সব ভাষা মিলিয়ে ছবির বক্স অফিস কালেকশন ১১০০ কোটি টাকা৷ অর্থাৎ বিশ্বব্যাপী ‘বাহুবলী’র সঙ্গে জোরদার টক্কর দিচ্ছে বলিউডের এই ছবি৷
[মায়ামি বিচ মায়াবী প্রিয়াঙ্কার লাস্যে, দোসর আদ্রিয়ানা]
এর আগে ৩৬০ কোটি টাকার ব্যবসা করে বি-টাউনের বাকি ছবিগুলিকে পিছনে ফেলে দিয়েছিল ‘দঙ্গল’৷ সলমন খানের ‘সুলতান’ থেকে শাহরুখ খানের ‘দিলওয়ালে’, কেউই এত ব্যবসা করতে পারেনি৷ তবে চিনে মুক্তি পাওয়ার পরই নিজের রেকর্ডকেও ছাপিয়ে গেল আমির খানের এই ছবি৷ এদিকে, ইতিমধ্যেই দেশে ‘বাহুবলী ২’ ৮০০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে৷ তবে বিদেশের বাজারে ধীর গতিতেই চলছে দক্ষিণ ভারতের এই ব্লকবাস্টার ছবিটি৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!