রবিবাসরীয় সকালে অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে দ্বিতীয় প্রেগন্যান্সির সুখবর দিয়েছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone)। ভালোবাসা আর শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন বলিউডের মস্তানি। এর মাঝেই ইন্ডাস্ট্রির কানাঘুষো অন্তঃসত্ত্বা হওয়ার দরুণ আগামী ছবি ‘রাকা’তে (Raaka) দীপিকার সমস্ত অ্যাকশন দৃশ্য ছবি থেকে বাদ দিয়ে চিত্রনাট্য নতুনভাবে ঢেলে সাজানো হবে। কীভাবে ধুঁয়াধার মারকাটারি দৃশ্যে অভিনয় করবেন গর্ভবতী দীপিকা, সেই নিয়ে চর্চা শুরু। সিনেমার শুটিং আদৌ শেষ করতে পারবেন দীপিকা?
আরও পড়ুন:
জল্পনার সূত্রপাত, বেশ কিছু মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে, ‘রাকা’ থেকে দীপিকার একাধিক অংশ ছেটে ফেলা হবে। গুঞ্জনে ছাই দিয়ে এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ছবির নির্মাতারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ‘রাকা’র নির্মাতারা জানিয়েছেন, “পরিকল্পনামাফিকই সব কিছু এগচ্ছে। শুটিংয়ে কোনও পরিবর্তন হচ্ছে না। বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপিকা। আগামীতেও শুটিং চলবে।” কোনওরকম গুজবে কান দেওয়ার আর্জি করছেন ছবি নির্মাতারা।
আরও একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট মোতাবেক, প্রেগন্যান্সির কারণে রাকা’তে দীপিকার অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে কোনও রদবদল হচ্ছে না। শুটিংয়ের শেষদিন পর্যন্তই স্বাভাবিক ছন্দেই কাজ চালিয়ে যাবেন রণবীর ঘরনি। ছবি পারিচালনা করছেন ‘জওয়ান’ খ্যাত পরিচালক অ্যাটলি। এই ছবির সৌজন্যে প্রথমবার বড় পর্দায় দর্শক দেখবে দীপিকা-আল্লু অর্জুন জুটি।
প্রসঙ্গত, একরত্তি দুয়ার হাতে ধরা প্রেগন্যান্সি কিটের মাধ্যমেই যৌথভাবে দ্বিতীয় প্রেগন্যান্সির ঘোষণা করেছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। ২০২৪এর ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল রাজকন্যা দুয়া পাডুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের নতুন সদস্যের পদধূলি পরার অপেক্ষা।

এই মুহূর্তে রণবীর-দীপিকার জীবনে খুশির ডবল ডোজ সে কথা বললে অত্যুক্তি হবে না। এদিকে বিশ্বব্যাপী বক্স অফিসে রণবীরের ‘ধুরন্ধুর ২’র নজিরবিহীন সাফল্য তো অন্যদিকে চলতি বছরের শেষে বা ২০২৭-এর গোড়াতে মুক্তি পাবে দীপিকার আগামী সায়েন্স ফিকশন ছবি ‘রাকা’। এছাড়াও দীপিকার ঝুলিতে রয়েছে ‘কিং’র মতো বিগ বাজেটের ছবি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আইএসএলের আগে বিরাট চমক, প্রাক্তন মোহনবাগানিকে সই করাল ইস্টবেঙ্গল
-
‘কেউ যেন আমাকে…’, মধ্যরাতে কলকাতায় ভূতুরে কাণ্ড! হাড়হিম অভিজ্ঞতা রণজয়ের
-
ব্যর্থ হলেও মার্কশিটে লেখা থাকবে না ‘ফেল’ শব্দটি, পড়ুয়াদের মনোবল বাড়াতে নয়া ভাবনা বিহার সরকারের
-
বাইকের পিছনে ধাওয়া দুষ্কৃতীদের! ভোটমুখী পাঞ্জাবে আপ নেতাকে গুলি করে ‘খুন’
-
‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর খবরের জের, যাদবপুরে যৌনতার ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চাইল কংগ্রেস