প্রিয়াঙ্কাকে দুই নম্বরে ঠেলে এশিয়ার ‘সেক্সিয়েস্ট উওম্যান’ দীপিকা!

এ কি দীপিকার উত্থানের পাশাপাশি প্রিয়াঙ্কার পতনেরও খবর?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০১৬, ১৯:৩৫

options
link
প্রিয়াঙ্কাকে দুই নম্বরে ঠেলে এশিয়ার ‘সেক্সিয়েস্ট উওম্যান’ দীপিকা!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া মহাদেশে তিনিই এখন যে কোনও নারীর চেয়ে মনোলোভা! না কি সরাসরি সেক্সি শব্দটা উচ্চারণ করাই ঠিক হবে?
সেক্সি বললে দোষের কিছু নেই। প্রতি বারেই যখন বছর ফুরিয়ে আসার মুখে চলে আসে, তখন কিছু বিদেশি পত্রপত্রিকা নিয়ম করে প্রকাশ করে সম্বৎসরের সালতামামি। তার মধ্যে কার অর্থযশ বেশি, কে বা সৌন্দর্যে টেক্কা দিলেন অন্যদের এই বছরে- সে সব চুলচেরা হিসেব-নিকেশও থাকে।
এই বছরে সেরকমই একটি বিদেশি পত্রিকার বিচারে এশিয়ার সেরা সেক্সি নারীর খেতাব পেলেন দীপিকা পাড়ুকোন। নায়িকার ভক্তদের কাছে খবরটা নিঃসন্দেহেই আনন্দের। অন্য দিকে, নায়িকা নিজেও আনন্দই প্রকাশ করেছেন সমীক্ষাজাত এই ফলাফলে। জানিয়েছেন, সেক্সি শব্দটার মানে তো একেকজনের কাছে একেক রকম! তাঁর অভিধানে সেক্সি মানে কিন্তু শুধুই বলিষ্ঠ শরীরী সম্পদের অধিকারিণী কেউ নন! তাঁর কাছে সারল্যও সেক্সি, আত্মবিশ্বাসও সেক্সি শব্দেরই অপর নাম। শরীর ছাড়িয়ে ব্যক্তিত্বের আর সব কিছুই দীপিকা পাড়ুকোনের কাছে সেক্সি। সেই দৃষ্টিভঙ্গী থেকেই তিনি গ্রহণ করছেন এশিয়ার সেরা সেক্সি নারীর তকমা!
কিন্তু বলিউড মজেছে অন্য কানাকানিতে। তার অন্দরমহলে ফের শুরু হয়েছে প্রিয়াঙ্কা চোপড়া বনাম দীপিকা পাড়ুকোনের প্রতিযোগিতার কাহিনি। কেন না, এর আগে চার বার এশিয়ার সেরা সেক্সি নারীর খেতাব নিজের দখলে রেখেছিলেন প্রিয়াঙ্কা। এবারেও তিনি এগিয়েছিলেন অনেকটাই, শুধু তীরের খুব কাছে এসে তরীটি ডুবল! জিতে গেলেন দীপিকা, প্রিয়াঙ্কা পেলেন দুই নম্বর স্থানটি! এ কি দীপিকার উত্থানের পাশাপাশি প্রিয়াঙ্কার পতনেরও খবর?
বলা মুশকিল! সমীক্ষার বিচারের কিছুটা নির্ভর করে ভক্তদের ভোটের উপরে, বাকিটা বিচারকদের মর্জি। অতএব কে জিতলেন, কে হারলেন- এখনই এই সিদ্ধান্তে আসা বড় সহজ হবে না। তাছাড়া যদি সমীক্ষাটির দিকে তাকানো যায়, তবে চোখে পড়বে আরও এক আশ্চর্য তথ্য। এই সমীক্ষায় ক্যাটরিনা কাইফ পেয়েছেন সপ্তম স্থান, সোনম কাপুর রয়েছেন আটে। অন্য দিকে, পাক-শিল্পীদের বলিউডে কাজ করা নিয়ে এত বিতর্কের পরেও মাহিরা খান দখল করেছেন নয় নম্বরের ঘরটি। বলাই বাহুল্য, বিচার যে হয়েছে এশিয়ার নিরিখে। বলিউডের নিরিখে নয়। তাহলে কি ধরে নিতে হবে মাহিরা খানের কেরিয়ারগ্রাফ অনেক মসৃণ হয়ে গেল?
দেখা যাক না! আপাতত শুধু দীপিকা পাড়ুকোনের সাফল্যটুকুই উপভোগ করা যাক! বাকি কথা পরে হবে!

Advertisement
Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.