Jacqueline Fernandez

২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় বড় স্বস্তি জ্যাকলিনের, অভিনেত্রীকে নতুন নির্দেশ দিল দিল্লি আদালত

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশের সঙ্গেই নাম জড়িয়েছে জ্যাকলিনের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৬, ২০২৩, ১৬:৫৮

options
link
২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় বড় স্বস্তি জ্যাকলিনের, অভিনেত্রীকে নতুন নির্দেশ দিল দিল্লি আদালত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় দিল্লি আদালতে স্বস্তি পেলেন বলিউড অভিনেত্রী জ্য়াকলিন জ্যাকলিন ফার্নান্ডে। বুধবার দিল্লির আদালতের তরফে জানানো হয়েছে, এবার থেকে জ্যাকলিনকে দেশ ছাড়তে হলে আদালতের তরফ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই।

Advertisement

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। আপাতত তাঁর ঠিকানা জেল। কিন্তু ওই যে বলে ভালবাসা মানে না কোনও সীমানা। সুকেশের মনও তাই পড়ে রয়েছে জ্যাকলিনের কাছে। চিঠি দিয়ে ফের সে কথাই বুঝিয়ে দিলেন। সম্প্রতি বি-টাউনের একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে পারফর্ম করেছেন জ্যাকলিন। চিঠিতে ‘গার্লফ্রেন্ডে’র পারফরম্যান্সের প্রশংসা করেন সুকেশ। 

Advertisement

[আরও পড়ুন: ‘OMG 2’ হিট! ‘ফ্লপ অভিনেতা’র তকমা ঘুচতেই প্রেক্ষাগৃহের মালিকদের ডিনারে ডাকলেন অক্ষয়]

‘ঠগবাজ’ লিখেছেন, “মাই লাভ, মাই বেবি জ্যাকলিন (Jacqueline Fernandez), মাই বম্মা। ২৮ এপ্রিল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেখলাম। তোমার পারফরম্যান্সই সেরা ছিল। গোটা শোয়ে তোমার নাচটাই সবচেয়ে ভাল লেগেছে। আবার নতুন করে তোমার প্রেমে পড়ে গেলাম। বলে বোঝাবার ভাষা পাচ্ছি না। তুমি একজন সুপারস্টার। আমার বেবি গার্ল।” এরপরই যোগ করেন, “আমার জীবনে তোমার থাকাটাই আমার কাছে বড় পাওনা। তুমি জানো না কতটা পাগলের মতো আমি তোমায় ভালবাসি। তোমায় ভীষণ মিস করছি। তোমার জন্মদিনে দারুণ সারপ্রাইজ দেব। তোমার নিশ্চিতভাবেই ভীষণ ভাল লাগবে। আর অপেক্ষা করতে পারছি না। আমি চাই তোমার মুখে সবসময় হাসি লেগে থাকুক। সত্যিটা সামনে আসার সময় এসে গিয়েছে। চিন্তা কোরো না।”

Advertisement

এর আগে ভ্যালেন্টাইনস ডে ও নিজের জন্মদিনে সুকেশ জ্যাকলিনকে চিঠি লিখেছিলেন। দুই চিঠিতেই অভিনেত্রীর প্রতি নিজের ভালবাসা উজার করে দিয়েছিলেন তিনি। আবার ইস্টার সানডেতে চিঠি লিখে জানিয়েছিলেন “আমার মিষ্টি খরগোশ তোমায় খুব ভালবাসি। তুমি শুধুই আমার।” এবার জ্যাকলিনের জন্মদিনের জন্য যে তিনি সারপ্রাইজ প্ল্যান করেছেন, সেটাই জানালেন চিঠিতে।

[আরও পড়ুন: স্বাধীনতা দিবসে বক্স অফিসে ঝড় তুলল Gadar 2! ৫ দিনেই পেরোল ২০০ কোটির গণ্ডি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.