সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের ডেবড়ায় প্রতি বছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছিল মেলার। হরিমতি হাইস্কুলের মাঠে ঘাটাল লোকসভার সাংসদ তথা অভিনেতা দেবের উদ্যোগে আয়োজিত হয় এই মেলা। টানা ৮ দিন ধরে আয়োজিত মেলার শেষ দিন উপস্থিত হয়েছিলেন দেব (Dev)। মাইক হাতে নিতেই সকলেই ভেবেছিলেন যে ভোটের বাজারে গরমাগরম কিছু বলবেন অভিনেতা। কিন্তু তিনি যা বলেছেন, তা শুনে অবাক অনেকেই।
নিজের সোশ্যাল পেজে অনুষ্ঠানের বক্তব্যের একটি ভিডিও শেয়ার করেছেন দেব। সেই সঙ্গে পোস্টে অভিনেতা লিখেছেন, “ভোট আসবে, চলে যাবে, কিন্তু একবার জীবন যদি চলে যায় সেটা আর ফিরে আসবে না। দয়া করে মাস্ক পরুন এবং করোনা ভাইরাসের হাত থেকে বাঁচতে উপযুক্ত ব্যবস্থা নিন।” ভিডিওতে আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তাঁর কোনও উচ্চবাচ্য না করাটা অনেকের কাটেই বেশ অপ্রত্যাশিত ঠেকেছে।
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: রাজনীতির স্বার্থে রাজ চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বে ফাটল! কী জবাব রুদ্রনীলের?]
ভোটের আবহাওয়ায় যে এখনও অতিমারী করোনা (Corona) চলে যায়নি, সেটা মাথায় রাখতে বলেছেন অভিনেতা তথা সাংসদ দেব। তাঁর এই ধরনের মানবিক প্রচার আরও একবার মন জয় করে নিয়েছে অনুরাগীদের। রাজনীতির ময়দানে নেমে কাউকে কু-কথা না বলে, অভদ্র আচরণ না করেও যে বিরোধিতা করা যায় তা সাংসদ দেবের ব্যবহার থেকে বারবার স্পষ্ট হয়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত, ডেবরা উৎসবের শেষ দিনে নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মিলিয়েছিলেন সাংসদ ও অভিনেতা দেব। নিজেদের কাছের সাংসদ-অভিনেতা দেবকে মঞ্চে দেখে উচ্ছসিত হয়ে পড়েছিলেন এলাকার মানুষ। এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসেই বিতর্কিত মন্তব্য করেছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র।
[আরও পড়ুন: ডিগবাজি! পুরনো তিক্ততা ভুলে ফের নওয়াজউদ্দিনের হাতই ধরলেন স্ত্রী আলিয়া]
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু