সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গেরুয়া বিকিনি পরে খাল কেটে বিতর্কের কুমির বয়ে এনেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই ‘বেশরম’ গান নিয়ে কম চর্চা হয়নি নেটপাড়ায়। এমনকী রাজনৈতিকমহলের অন্দরেও সমালোচনা বহাল ছিল। যার জেরে সেন্সরের কাঁচিতে পড়তে হয় পাঠান ছবির সেই গানকে। এবার সেই রঙের বিকিনি পরে ছবি দেওয়ায় দেবলীনা কুমারকেও (Devlina Kumar) শুনতে হল খোঁচা!
সম্প্রতি স্বামী গৌরব চট্টোপাধ্যায়কে নিয়ে বিদেশে ঘুরতে গিয়েছেন দেবলীনা কুমার। সেখান থেকেই একাধিক বোল্ড ছবি শেয়ার করে নেটপাড়ায় শোরোগোল ফেলে দিয়েছেন তারকাদম্পতি। এবার গেরুয়া বিকিনি পরে হট অবতারে ধরা দিলেন টলিউড অভিনেত্রী। তাঁকেই কিনা বডিং শেমিংয়ের শিকার হতে হল। পাশাপাশি গেরুয়া বিকিনি পরায় দেবলীনার উদ্দেশে উড়ে এল এমনও মন্তব্য, যেখানে লেখা- “বিজেপি আপনার লোকেশন জানতে চাইছে।”
View this post on InstagramAdvertisement
নাচের স্কুলের পাশাপাশি দেবলীনা টলিপাড়াতেও সমানতালে সিনেমা-সিরিজে অভিনয় করে চলেছেন। তিনি আবার একাধারে তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারকন্যাও। আর সেই অভিনেত্রীই এবার গেরুয়া বিকিনি পরে বোল্ড অবতারে ধরা দেওয়ায় নেটপাড়ার নীতিপুলিশদের চক্ষুশূল হলেন। যদিও ওই মন্তব্যের পালটা কোনও উত্তর দেননি দেবলীনা কুমার।
[আরও পড়ুন: নন্দিতা-শিবুর ছবিতে কৌশানী, ‘আবার প্রলয়’-এর পর ফের ছকভাঙা চরিত্রে?]

View this post on Instagram
[আরও পড়ুন: ‘আজ অনুপম, কাল পরমের পাশে!’, মনস্থির হচ্ছে না! সৃজিত নিজেই ঠিক করলেন হেডলাইন]
সর্বশেষ খবর
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?
-
পুজোর এন্ট্রি পাস নিয়ে বিপুল আর্থিক দুর্নীতি! প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি
-
৩ বছরের শিশুর শ্বাসনালীতে আলপিন! জটিল অস্ত্রোপচারে প্রাণ ফেরাল বর্ধমান মেডিক্যাল
-
১৬ বছর ধরে সবই অন্ধকার, অসাধ্যসাধন বর্ধমান মেডিক্যালের! ডান চোখের দৃষ্টি ফিরে পেলেন বৃদ্ধা
-
নামেই ‘বন্ধু’, পাকিস্তানের আপত্তিতে ইউরেনিয়াম পেল না বাংলাদেশ, মুখোশ খুলল ইসলামাবাদের!