দশ বছর পরও শুরু হয়নি ছবির কাজ। করেছেন চুক্তিভঙ্গ। আর এর জেরেই এবার আইনি জটে দক্ষিণী সুপারস্টার ধনুষ। প্রযোজনা সংস্থা থেনানডাল ইতিমধ্যেই আইনি নোটিস পাঠিয়েছে ধনুষকে। এমনকী তাঁর কাছে চাওয়া হয়েছে মোটা অঙ্কের জরিমানাও। ঠিক কী ঘটেছে?
আরও পড়ুন:
দক্ষিণী সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, প্রযোজনা সংস্থা থেনানডালের সঙ্গে ২০১৬ সালে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ধনুষের। ওই ছবি পরিচালনার পাশাপাশি অভিনয় করারও কথা ছিল তাঁর। কিন্তু দশ বছরেও শুরু হয়নি ছবির শুটিং। দীর্ঘদিন ধরে তা আটকে থাকার ফলেই সুপারস্টারের উপর বীতশ্রদ্ধ প্রযোজনা সংস্থা তাঁকে পাঠিয়েছে আইনি নোটিস। এমনকী চাওয়া হয়েছে তাঁর কাছে ২০ কোটি টাকার ক্ষতিপূরণ। শোনা যাচ্ছে, প্রযোজনা সংস্থা ছবির চিত্রনাট্যে খানিক পরিবর্তন করতে চাইলে তা থেকে সরে দাঁড়ান ধনুষ। করেননি কোনও সহযোগিতা। যার ফলে আটকে যায় ছবির কাজ।
আরও পড়ুন:

ধনুষকে পাঠানো ওই আইনি নোটিসে নির্মাতাদের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট ছবির কাজ আটকে থাকায় প্রভূত আর্থিক ক্ষতির মুখে পড়েছে ছবির টিম। আর তাই সেই ক্ষতিপূরণ দিতে হবে ধনুষকেই। নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ক্ষতিপূরণ না দিলে ও প্রয়োজনীয় পদক্ষেপ না করলে প্রযোজনা সংস্থার তরফে আরও বড়সড়ভাবে ধনুষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে। নির্মাতাদের তরফের আইনজীবীর মতে, ধনুষ ছবির চুক্তি সই করেও ছবির যাবতীয় কাজে অসহযোগিতা করেছেন। ফলে মাঝপথেই আটকে রয়েছে সংশ্লিষ্ট ছবির কাজ। যদিও এই বিষয়ে এখনও অবধি দক্ষিণী সুপারস্টারের কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
হরমুজ এবার ট্রাম্প প্রণালী! ইরানের সঙ্গে উত্তেজনার মাঝেই গর্জন মার্কিন প্রেসিডেন্টের
-
কখনও জলে ডুবে, কখনও ঠায় শুয়ে, আচমকা কী হল ‘রামলালে’র?
-
বয়স ভাঁড়ানোর অপরাধে ‘বাংলা’র ক্রিকেটারকে দু’বছরের নির্বাসনে পাঠাল বোর্ড
-
পুজোর আগে বেহাল পিচ রাস্তা মেরামত, বিধায়কদের সঙ্গে বৈঠকে কী জানালেন পুর ইঞ্জিনিয়াররা?
-
প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে বিদেশে ত্রিশতরান! দক্ষিণ আফ্রিকায় ইতিহাস হৃদয়ের