Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Shanaya Kapoor

বিশ্বাসঘাতক প্রেমিককে ধরেছিলেন হাতেনাতে, সম্পর্ক শেষের পরও কোন স্মৃতি আঁকড়ে শানায়া?

বলি দুনিয়ার নব্য প্রজন্মের অভিনেত্রী শানায়া কাপুর। শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর ফিল্মি কেরিয়ারের তৃতীয় ছবি 'তু ইয়া ম্যায়'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১৪:২৫

options
link
বিশ্বাসঘাতক প্রেমিককে ধরেছিলেন হাতেনাতে, সম্পর্ক শেষের পরও কোন স্মৃতি আঁকড়ে শানায়া? zoom
সঞ্জয় কাপুরের সঙ্গে মেয়ে শানায়া কাপুর। ছবি: সোশাল মিডিয়া।

কাপুর পরিবারের মেয়ে তিনি। বাবা-জ্যাঠা সঞ্জয় কাপুর অনিল কাপুরের জুতোতেই একটা সময়ের পর পা গলিয়েছেন। এক এক করে ছবিও করছেন বেশ। তিনি বলি দুনিয়ার নব্য প্রজন্মের অভিনেত্রী শানায়া কাপুর (Shanaya Kapoor)। শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর ফিল্মি কেরিয়ারের তৃতীয় ছবি ‘তু ইয়া ম্যায়’। বক্স অফিসে সেই ছবি চব্বিশ ঘণ্টা পেরোলেও সেভাবে ব্যবসা করে উঠতে পারেনি। তবে গত দু’দিন ধরে চর্চায় রয়েছেন শানায়া। তার এক এবং একমাত্র কারণ তাঁর প্রেম চর্যা।

সম্প্রতি এক পডকাস্ট শোয়ে এই নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। নৈশ্যভোজে গিয়ে হাতেনাতে ধরেছিলেন প্রাক্তনকে। এক লহমায় বুঝে গিয়েছিলেন তাঁর তথাকথিত প্রেমিক তাঁকে ঠকাচ্ছেন। যদিও প্রাক্তনের নাম প্রকাশ্যে আনেননি সঞ্জয়কন্যা। কিন্তু এ বিষয়ে তিনি বলেন, “আমরা একসঙ্গে বাইরে গিয়েছিলাম। সেখানে গিয়ে দু’জন একসঙ্গে নৈশ্যভোজ সারতে যাই। এমন সময় আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। আমার ফোনটা চার্জে দিয়ে আমি আমার প্রেমিকের ফোনটা ব্যবহার করছিলাম। আর তখনই আমি আবিষ্কার করি তাঁর ফোনে পাঁচ-পাঁচটি মেয়ের মেসেজ। যাঁদের প্রত্যেকের সঙ্গেই একইভাবে আমার প্রেমিক কথা বলছিলেন এবং কোনও সম্পর্কে নেই বলেই দাবি করেছিলেন। আমার মন ভেঙে যায়। আমি নিজেকে সামলাতে পারিনি। কারণ আমি ততদিন ভেবে এসেছি যে আমি একটা সুস্থ সম্পর্কের মধ্যে আছি। আমার ভালোবাসার মানুষটাও আমাকে একইভাবে ভালোবাসে কিন্তু ভুল যখন ভাঙে তখন আমি নিজেকে সামলে উঠতে পারিনি।”

Advertisement
shanaya
সঞ্জয় কাপুরের সঙ্গে মেয়ে শানায়া কাপুর। ছবি: সোশাল মিডিয়া।

একইসঙ্গে শানায়া জানান, প্রেমিকের ফোনে অন্যান্য মহিলাদের অবাঞ্ছিত মেসেজের স্ক্রিনশট তিনি তৎক্ষণাত নিজের বন্ধুদের পাঠান। তার মধ্যে অনন্যা পাণ্ডের নাম উল্লকেখ্য। অনন্যা শানায়াকে তক্ষুণি ফিরে আসতে বলেন। শানায়া এই নিয়ে আরও বলেন, “সেদিন পুরো সময়টা আমি খুব স্বাভাবিক থাকার চেষ্টা করি। পরে আমার প্রাক্তন প্রেমিকের মনে সন্দেহ হয়েছিল যে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে। সেটা আন্দাজ করেই সে আমাকে খুব দামি একজোড়া কানের দুল উপহার দেয়। আমার সেই মুহূর্তে মানসিক স্থিতি ছিল না। কিন্তু পরে সেই দুলটা আমি আমার কাছে রেখে দিই। আমি সেই দুল আজও পরি। কারণ আমার মনে হয় ওটা আমার, আমি ওটা অর্জন করেছি।”

উল্লেখ্য, ‘আঁখো কি গুস্তাখিয়া’ ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটে সঞ্জয় কন্যা শানায়া কাপুরের। সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের কন্যা শানায়া পরিবারের ঐতিহ্য বজায় রেখেই অভিনয় জগতে পা রেখেছেন। পর্দায় বিক্রান্ত মাসের সঙ্গে ‘আঁখো কি গুস্তাখিয়া’ ছবিতে দেখা গিয়েছে শানায়াকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.