পয়লা সপ্তাহেই বিশ্বজুড়ে হাজার কোটির বেশি ব্যবসা করে ‘বক্স অফিসের বাবা’ খেতাব জিতেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar 2)। আর সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির হাত ধরেই যে রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের শাপমোচন ঘটেছে, তা বলাই বাহুল্য। কিন্তু স্বামীর এমন সাফল্যের দিনে সোশাল পাড়ায় দু’ কুচি শব্দ না লেখায় দিন কয়েক ধরেই নেটপাড়ার রোষানলে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)! প্রশ্ন উঠেছে, স্বামীর সুদিনে কেন চুপ ‘মস্তানি’? কটাক্ষের ঝড়ের মাঝেই এবার বড় সারপ্রাইজ নায়িকার।
আরও পড়ুন:
পয়লা সপ্তাহেই দীপিকার দুই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড দুরমুশ করে দিয়েছে ‘ধুরন্ধর ২’। ১০৫০ কোটির ‘পাঠান’ এবং ১০৪১ কোটির ব্যবসা করা ‘কল্কি’কে টেক্কা দিয়ে এক সপ্তাহেই ১০৬০ কোটির ব্যবসা করেছেন রণবীর সিং। তবে তাতে কী? নিজের সিনেমার রেকর্ড ভাঙায় দুঃখ নেই দীপিকার। অভিনেত্রী বরং স্বামীর সঙ্গে নৈশ-ডেটে মজে।
‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর প্রিমিয়ারে অনুপস্থিত থাকলেও অনুরাগীদের আশা ছিল, দীপিকা অন্তত পয়লা সপ্তাহান্তের মারকাটারি বক্স অফিস গ্রাফ দেখে নেটভুবনে শুভেচ্ছা জানাবেন। কারণ আদিত্য ধর পরিচালিত এই সিনেমা বলিউডের ‘গেম চেঞ্জার’ তকমা পাওয়ার পাশাপাশি গোটা ভূ-ভারতে আলোড়ন ফেলে দিয়েছে। এমনকী বলিউড-দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির তাবড় তারকারও ‘ধুরন্ধর ২’-এর সাফল্যে সোশাল মিডিয়ায় কলম ধরেছেন। সেখানে দীপিকার তরফে কোনও বাক্যব্যয় না দেখে প্রশ্ন তুলেছিল ভক্তমহল। নিন্দুকরা মনে করিয়ে দিয়েছিলেন, ‘দীপিকা মুম্বইতে কনসার্ট উপভোগ করতে পারেন , অথচ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর প্রিমিয়ারে যান না। এমনকী স্বামীর হয়ে সোশাল মিডিয়ায় দুটো শব্দ পর্যন্ত লেখেন না! বিষয়টা রহস্যজনক নয়?’ কেউ বা কটাক্ষ করে বলেছিলেন, ‘ইনস্টাগ্রামে গাজা এবং জেএনইউ নিয়ে দীর্ঘ পোস্ট করেন, কিন্তু ধুরন্ধর টিমকে শুভেচ্ছা জানিয়ে একটা কথাও নেই।’ অভিনেত্রী যদিও তখন পালটা প্রত্যুত্তর করেননি, তবে বিতর্কের আবহেই এবার টুঁ শব্দটি না করে নিন্দুকদের মোক্ষম জবাব ছুড়লেন মস্তানি। কীরকম?

দীপিকা ভক্তদের দাবি, ‘স্বামীর সাফল্যে স্বামীর পাশেই রয়েছেন মস্তানি। ওদের বেডরুমে সমস্যা না থাকলে, আপনাদের এত সমস্যা কোথায়?’
‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’-এর সাফল্যের মাঝেই স্বামী রণবীর সিং এবং শ্বশুর জগজিৎ সিং ভাবনানির সঙ্গে নৈশভোজে গিয়েছেন দীপিকা। যদিও সেলেবদম্পতি নিজেরা কোনও পোস্ট করেননি, তবে আসল খবর ফাঁস হয়েছে ওই রেস্তরাঁর তরফে। মুম্বইয়ে দক্ষিণী খাবারের জন্য জনপ্রিয় রেস্তরাঁ ‘বেনে’র তরফে শেয়ার করা ছবিতেই দেখা গেল, রেস্তরাঁর সমস্ত কর্মীদের নিয়ে হাসিমুখে ছবি তুলেছেন রণবীর সিং। যে ফ্রেমের মধ্যমণি হিসেবে হাসিমুখে ‘ভিকট্রি’ চিহ্ন দেখিয়ে নজর কাড়লেন দীপিকা পাড়ুকোন। পিছনেই দাঁড়ানো শ্বশুর জগজিৎ। আর সেই ফ্রেম নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই নিন্দুকদের মুখে কুলুপ। পালটা দীপিকা ভক্তদের দাবি, ‘স্বামীর সাফল্যে স্বামীর পাশেই রয়েছেন মস্তানি। ওদের বেডরুমে সমস্যা না থাকলে, আপনাদের এত সমস্যা কোথায়?’ উল্লেখ্য, পয়লা সপ্তাহেই দীপিকার দুই ব্লকবাস্টার সিনেমার রেকর্ড দুরমুশ করে দিয়েছে ‘ধুরন্ধর ২’। ১০৫০ কোটির ‘পাঠান’ এবং ১০৪১ কোটির ব্যবসা করা ‘কল্কি’কে টেক্কা দিয়ে এক সপ্তাহেই ১০৬০ কোটির ব্যবসা করেছেন রণবীর সিং। তবে তাতে কী? নিজের সিনেমার রেকর্ড ভাঙায় দুঃখ নেই দীপিকার। অভিনেত্রী বরং স্বামীর সঙ্গে নৈশ-ডেটে মজে।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির