Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Arjun Chakraborty

ভোটবাজারে দেওয়াল লিখনে অর্জুন, কোন দলের প্রার্থীর হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা?

নির্বাচনী আবহে সিনেদুনিয়ার তারকারাও যে যাঁর রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করে রং-তুলি হাতে নেমে পড়েন। এবার পছন্দের প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের দায়িত্বে অর্জুন চক্রবর্তী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৮:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৮:১২

options
link
ভোটবাজারে দেওয়াল লিখনে অর্জুন, কোন দলের প্রার্থীর হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা? zoom
ভোটবাজারে দেওয়াল লিখনে অর্জুন চক্রবর্তী। ছবি- সংগৃহীত 
Advertisement

ভোট মানেই দেওয়ালজুড়ে রঙের লড়াই। নির্বাচনের মরশুম এলেই প্রতিটা এলাকার দেওয়াল যেন রঙিন ছড়ার বই হয়ে ওঠে! ভোট উৎসবে ভিন্ন রাজনৈতিক রঙে দেওয়ালের ক্যানভাস জুড়ে শুধুই নির্বাচনী-নামচা চোখে পড়ে। প্রার্থীদের নাম-ধাম, ছড়া-স্লোগান থেকে দলীয় চিহ্ন, যেদিকে দু’চোখ যায়, সেদিকেই ভোটের প্রচার লিখন। নির্বাচনী আবহে সিনেদুনিয়ার তারকারাও যে যাঁর রাজনৈতিক মতাদর্শ অনুসরণ করে রং-তুলি হাতে নেমে পড়েন। এবার পছন্দের প্রার্থীর হয়ে দেওয়াল লিখনের দায়িত্বে অর্জুন চক্রবর্তী!

বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক এলাকায় দেখা গেল, পরনে পাঞ্জাবি। হাতে রং-তুলি নিয়ে প্রার্থীর নাম লিখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেতা। দেওয়ালে লাল রঙে প্রার্থীর নাম। তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে বাম দলের হয়ে প্রচার করছেন অর্জুন চক্রবর্তী?

কোন রাজনৈতিক দলের হয়ে ব্যাটন ধরলেন অভিনেতা? কৌতূহল অস্বাভাবিক নয়। বাবা সব্যসাচী চক্রবর্তী বরাবর বামপন্থায় বিশ্বাসী। সেপথে হেঁটে অর্জুনও কি বাম দলের প্রার্থীর হয়েই দেওয়াল লিখনে নামলেন? বৃহস্পতিবার দক্ষিণ কলকাতার এক এলাকায় দেখা গেল, পরনে পাঞ্জাবি। হাতে রং-তুলি নিয়ে প্রার্থীর নাম লিখে ক্যামেরায় পোজ দিয়েছেন অভিনেতা। প্রার্থী হিসেবে দেওয়ালে লাল রঙে স্পষ্ট অক্ষরে লেখা ‘অনির্বাণ সেন’-এর নাম। তাহলে কি ছাব্বিশের বিধানসভা ভোটে বাম দলের হয়ে প্রচার করছেন অর্জুন চক্রবর্তী?

Advertisement
ভোটবাজারে দেওয়াল লিখনে অর্জুন চক্রবর্তী। ছবি- সংগৃহীত 

খোঁজ নিতেই জানা গেল, অভিনেতা আসলে তাঁর আসন্ন সিনেমা ‘ফাঁদ’-এর শুটিংয়ে ব্যস্ত। বর্তমানে গড়িয়ার পঞ্চসায়র এলাকায় জোরকদমে চলছে দুলাল দে পরিচালিত ছবির শুটিং। আর সেই কর্মকাণ্ডেরই অংশ এই দেওয়াল লিখন। বলাই বাহুল্য, কোনও রাজনৈতিক দলের হয়ে নয়, আদতে পরিচালকের ‘ফাঁদে’ পড়েই ভোটের আবহে দেওয়াল লিখনে মেতেছেন অর্জুন চক্রবর্তী। উল্লেখ্য, সংশ্লিষ্ট পলিটিক্যাল ড্রামায় বাংলার রাজনৈতিক ইতিহাসের তিন অধ্যায় ফুটে উঠবে। যে ছবিতে ‘সোনাদা’ ফ্র্যাঞ্চাইজির পর আবারও ইশা সাহার সঙ্গে জুটিতে পাওয়া যাবে অর্জুনকে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.