Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ১২ জুন ২০২৬
Sunidhi Chauhan

উন্মুক্ত উরু, কলকাতায় শো করতে এসে পোশাক বিতর্কে সুনিধি! ট্রোলিংয়ের শিকার গায়িকা

সুনিধির হাইভোল্টেজ অনুষ্ঠান উপভোগ করার জন্য শহরবাসীও যে মুখিয়ে ছিলেন, সেটা বুধবার অ্যাকোয়াটিকার লাইভ অনুষ্ঠানে কাতারে কাতারে দর্শক দেখেই বেশ বোঝা গেল। ইতিমধ্যেই শোয়ের বেশ কিছু ছবি-ভিডিও সোশাল পাড়ায় ভাইরাল হয়েছে। আর সেসব ক্যামেরাবন্দি ছড়িয়ে পড়তেই পোশাক নিয়ে কটাক্ষের শিকার সুনিধি চৌহান। প্রশ্ন উঠেছে, প্যান্ট না পরেই মঞ্চে উঠেছেন গায়িকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৭:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৭:০৯

options
link
উন্মুক্ত উরু, কলকাতায় শো করতে এসে পোশাক বিতর্কে সুনিধি! ট্রোলিংয়ের শিকার গায়িকা zoom
কলকাতায় শো করতে এসে পোশাক বিতর্কে সুনিধি চৌহান। ছবি- ফেসবুক

২৫ মার্চ কলকাতার অ্যাকোয়াটিকা গ্রাউন্ডে কনসার্ট করলেন সুনিধি চৌহান। প্রথমটায় ১৪ তারিখ শোয়ের পরিকল্পনা থাকলেও গলায় সংক্রমণের জেরে শোয়ের দিনক্ষণ বদলাতে বাধ্য হন গায়িকা। সুনিধির হাইভোল্টেজ অনুষ্ঠান উপভোগ করার জন্য শহরবাসীও যে মুখিয়ে ছিলেন, সেটা বুধবার অ্যাকোয়াটিকার লাইভ অনুষ্ঠানে কাতারে কাতারে দর্শক দেখেই বেশ বোঝা গেল। ইতিমধ্যেই শোয়ের বেশ কিছু ছবি-ভিডিও সোশাল পাড়ায় ভাইরাল হয়েছে। আর সেসব ক্যামেরাবন্দি ছড়িয়ে পড়তেই পোশাক নিয়ে কটাক্ষের শিকার সুনিধি চৌহান।

এদিন লাল রঙের ফ্রিল দেওয়া নেটপোশাকে দেখা যায় গায়িকাকে। তবে নেটপাড়ার নজর পড়ে তাঁর উন্মুক্ত উরুতে। আর তাতেই পোশাক নিয়ে আক্রমণের শিকার হতে হল সুনিধি চৌহানকে। কারও প্রশ্ন, ‘এ কেমন পোশাক?’ কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘সুনিধি কি আজকাল এহেন পোশাক পরেই কনসার্টে অর্থ উপার্জন করছেন?’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে গায়িকার কলকাতা কনসার্টের ভিডিও।

হিন্দি থেকে বাংলা গান গেয়ে সুনিধি কলকাতার শ্রোতামহলের মন জয় করলেন ঠিকই, তবে গায়িকার স্বল্পাবাস নিয়ে কিন্তু ফিসফাসের অন্ত নেই। নেটপাড়ার ফ্যাশন পুলিশরা অবশ্য প্রকাশ্যেই রে-রে করে উঠেছেন। ঠিক কী নিয়ে আপত্তি? এদিন লাল রঙের ফ্রিল দেওয়া নেটপোশাকে দেখা যায় গায়িকাকে। তবে নেটপাড়ার নজর পড়ে তাঁর উন্মুক্ত উরুতে। আর তাতেই পোশাক নিয়ে আক্রমণের শিকার হতে হল সুনিধি চৌহানকে। কারও প্রশ্ন, ‘এ কেমন পোশাক?’ কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘সুনিধি কি আজকাল এহেন পোশাক পরেই কনসার্টে অর্থ উপার্জন করছেন?’ এহেন নানা কটাক্ষবাণে ছেয়ে গিয়েছে গায়িকার কলকাতা কনসার্টের ভিডিও। তবে অনুরাগীরাও পালটা নিন্দুকদের মোক্ষম জবাব ছুড়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আসলে সুনিধি খাটো পোশাকের সঙ্গে স্টকিং ব্যবহার করেছিলেন। কিন্তু ত্বকের রঙের সঙ্গে মিশে যাওয়ায় অনেকেরই সেটা নজর এড়িয়ে যায়। সেই বিষয়টাই সুনিধির অনুরাগীরা ধরিয়ে দিয়েছেন। উল্লেখ্য, এদিন শোয়ের মাঝেও যান্ত্রিক বিভ্রাটের শিকার হতে হয় গায়িকাকে। কনসার্ট চলাকালীন আচমকাই বন্ধ হয়ে যায় টকব্যাক। ফলত, কিছুই শুনতে পাচ্ছিলেন না তিনি। আর তাতেই অপ্রস্তুত হয়ে পড়েন সুনিধি চৌহান। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সমস্যার সমাধান হয় তবে গায়িকা কিন্তু দমে না গিয়ে শ্রোতাদের জন্য কনসার্ট চালিয়ে যান। আর সুনিধির এহেন নিষ্ঠাতেই আপ্লুত শ্রোতা-অনুরাগীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.