ওপেনিংয়েই বক্স অফিস বিস্ফোরণ! প্রথমভাগের মতোই বিজয়রথ ছুটিয়েছে সিক্যুয়েল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। পঁচিশের ডিসেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’-এর পারফরম্যান্স পরখ করে সিনেবাণিজ্য বিশ্লেষকরা আগেই জানিয়েছিলেন যে, সিক্যুয়েলও দৌড়বে। ১৯ মার্চ, বৃহস্পতিবার রিলিজের পয়লা দিনেই যেন সেকথা অক্ষরে অক্ষরে ফলে গেল। বিশ্বজুড়ে রীতিমতো ঝড় তুলে দিয়েছে আদিত্য ধর পরিচালিত তথা রণবীর সিং অভিনীত সিনেমা।
আরও পড়ুন:
এযাবৎকাল দক্ষিণী ছবির গুঁতোয় সিনেবাজারে পিছু হঠতে হত বলিউডকে। তবে রণবীর সিংয়ের সুবাদে এবার কলার উঁচু করার সুযোগ পেল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতের সিনেইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী হিসেবে শীর্ষস্থানে থাকা দক্ষিণী সিনেমাগুলিকে বড় অঙ্কের ব্যবধানে টেক্কা দিয়েছে ‘ধুরন্ধর’ সিক্যুয়েল। সেই তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’, ‘আরআরআর’, ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ এবং ‘কেজিএফ ২’-এর মতো তাবড় সিনেমাগুলি রয়েছে।
দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আর মাত্র একদিনেই ভারতে ১০২.৫৫ কোটির ব্যবসা করে বলিউড তো বটেই, এমনকী একাধিক মেগাবাজেট এবং আন্তর্জাতিক আঙিনায় ঝড় তোলা দক্ষিণী সিনেমার রেকর্ড ভেঙে সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবির খেতাব জিতে নিয়েছে। শুধু তাই নয়, এই প্রথম সেন্সরের তরফে A ছাড়পত্র প্রাপ্ত কোনও সিনেমা একদিনে এমন বিপুল পরিমাণ ব্যবসা করতে পেরেছে। আন্তর্জাতিক মহলেও রমরমিয়ে চলছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। বিশেষ করে উত্তর আমেরিকায় রণবীর অভিনীত ছবির আয়ের অঙ্ক সাড়া ফেলে দেওয়ার মতো। খবর, পয়লা দিনেই সেদেশে ৯ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে আদিত্য ধরের ছবি। সব মিলিয়ে ওপেনিং ইনিংসেই ২৪০ কোটির ব্যবসা করে ভারতের সর্বকালের সেরা ওপেনিং কালেকশনের মুকুট ছিনিয়ে নিয়েছে ‘ধুরন্ধর ২’।

অগ্রীম বুকিংয়েই ঝড়ের আভাস দিয়েছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। আবার ১৮ মার্চ ‘পেইড প্রিভিউ’ শোগুলিতেও দর্শকমহলেও ব্যাপক সাড়া পেয়েছে। যদিও রিলিজের দিন বেশ কিছু ক্ষেত্রে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যান্ত্রিক ত্রুটির কারণে ভারতজুড়ে বেশ কিছু শো-ও বাতিল করতে হয়েছিল, তবুও প্রথম দিনের আয়ের অঙ্কে বক্স অফিসে যেমন একাধিক রেকর্ড গড়েছে আবার দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির অহমবোধও গুঁড়িয়ে দিয়েছে! এযাবৎকাল দক্ষিণী ছবির গুঁতোয় সিনেবাজারে পিছু হঠতে হত বলিউডকে। তবে রণবীর সিংয়ের সুবাদে এবার কলার উঁচু করার সুযোগ পেল হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতের সিনেইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী হিসেবে শীর্ষস্থানে থাকা দক্ষিণী সিনেমাগুলিকে বড় অঙ্কের ব্যবধানে টেক্কা দিয়েছে ‘ধুরন্ধর’ সিক্যুয়েল। সেই তালিকায় ‘পুষ্পা ২: দ্য রুল’ (১৬৪.২৫ কোটি টাকা), ‘আরআরআর’ (১৩৩ কোটি টাকা), ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ (১২১ কোটি টাকা) এবং ‘কেজিএফ ২’ (১১৬ কোটি টাকা)-এর মতো তাবড় সিনেমাগুলি রয়েছে। অতঃপর ‘ধুরন্ধর’-এর হাত ধরেই যে রণবীর সিংয়ের মন্দা কেরিয়ারের ‘শাপমোচন’ ঘটল, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে