পাকিস্তানের পক্ষে বিপজ্জনক ডোরেমন! কেন নিষিদ্ধ করতে চেয়েছিল পড়শি দেশ
এমন চমৎকার বন্ধুত্বের এই মাঙ্গা সিরিজকে মোটেই ‘সহজ সরল’ বলে মনে করে না পাকিস্তানের রাজনৈতিক দল পিটিআই।
আরও পড়ুন:
আরও পড়ুন:
এরপরই শুরু হয় রসিকতা। নেট ভুবনে অনেকেই এমন নিষেধাজ্ঞার দাবিকে ব্যঙ্গ করেন। প্রকাশিত হয় নানা মিম, জোকস। পাকিস্তানের বিখ্যাত সংবাদপত্র 'দ্য ডন' একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে সাতটি কারণ দেখানো হয় ডোরেমনকে নিষিদ্ধ করার সপক্ষে। যদিও সব ক'টি যুক্তিই ছিল আসলে ব্যঙ্গ। পক্ষান্তরে এই দাবিকেই খোঁচা দিতে ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সেখানে এমনও দাবি করা হয়, ডোরেমনকে হয়তো অন্য দেশের গুপ্তচর মনে করছে পিটিআই। তাই তারা তা ব্যান করতে চায়। পাশাপাশি দাবি করা হয়, শিশুদের অলস করে তোলা নয়, বরং নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে ফেলার অনুপ্রেরণাই জোগায় এই মাঙ্গা সিরিজ। যা থেকে পরিষ্কার, পিটিআই এমন দাবি করলেও পাকিস্তানেই কিন্তু সেই দাবির যথেষ্ট বিরোধিতা করা হয়েছিল।
সম্প্রতি প্রয়াত হয়েছেন ‘ডোরেমন’-এর পরিচালক শিবায়ামা সুতোমু। দীর্ঘদিনে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন তিনি। গত ৬ মার্চ তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৪ বছর। ‘নবিতা অ্যান্ড দ্য ক্যাসেল আন্ডারসি ডেভিল’, ‘ডোরেমন: নবিতা ইন দ্য ওয়ান ন্যান স্পেসটাইম ওডিসি’, ‘চিবি মারুকো’, ‘নিন্তামা রান্তারো’, ‘মাজিমে নি ফুমাজিমে’, ‘কাইকেসু জোরোরি’র মতো একাধিক অ্যানিমে ছবি পরিচালনা করেছেন তিনি।