Dhurandhar 2

প্রিমিয়ারেও ইতিহাস! প্রথম পর্বকে ছাপিয়ে ভারতে ৫২ কোটি আয় ‘ধুরন্ধর ২’-এর

আদিত্য ধরের ছবিটির মূল হিন্দি সংস্করণটি দেশজুড়ে ১২,০০০ বেশি প্রেক্ষাগৃহে টিকিট কেটে প্রিমিয়ার শোর ব্যবস্থা করেছিল। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, সব ক্ষেত্রেই প্রথম পর্বকে ছবির ইতিহাস তৈরি করবে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৯, ২০২৬, ১৫:৩৮

options
link
প্রিমিয়ারেও ইতিহাস! প্রথম পর্বকে ছাপিয়ে ভারতে ৫২ কোটি আয় ‘ধুরন্ধর ২’-এর
‘ধুরন্ধর ২’-এর একটি দৃশ্যে রণবীর সিং।

‘ধুরন্ধর’ মানেই রেকর্ডের ফুলঝুরি! ‘ধুরন্ধর ২’ সেই ধারা অব্যাহত রাখল। ছবিটির ‘পেইড প্রিমিয়ার শো’ থেকে সংগ্রহ প্রথম পর্বের আয়কে ছাপিয়ে গেল। ছবি মুক্তির আগের দিন কেবল ভারতে প্রিমিয়ার শো থেকে আয় হয়েছে ৫২ কোটি টাকা। উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত ছবিটির মূল হিন্দি সংস্করণ দেশজুড়ে ১২,০০০ বেশি প্রেক্ষাগৃহে টিকিট কেটে প্রিমিয়ার শোর ব্যবস্থা হয়েছিল। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, সব ক্ষেত্রেই প্রথম পর্বকে ছাপিয়ে ইতিহাস তৈরি করবে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

Advertisement

ছবির বক্সঅফিস বিষয়ক ওয়েবসাইট স্যাকনিল্কের দাবি, দেশজুড়ে ধুরন্ধর ২-এর টিকিট কেটে প্রিমিয়ার শোর ব্যবস্থা হয়েছিল মোট ১২,২৯২টি। সেখান থেকে মোট আয় হয়েছে ৫২ কোটি টাকা। এর ফলে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ভারতীয় চলচ্চিত্রের ‘পেইড প্রিমিয়ারে’ যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। উল্লেখ্য, ধুরন্ধরের প্রথম পর্বে ভারতে প্রিমিয়ারে শোতে আয় ছিল ৩৩ কোটি।

Advertisement

এদিকে ‘ধুরন্ধর ২’ মুক্তির ঠিক আগের দিন দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন পরিচালক আদিত্য ধর। বৃহস্পতিবার, ১৯ মার্চ ছবি মুক্তির দিন। ১৮ মার্চ থেকেই পেইড প্রিমিয়ারের ব্যবস্থা হয়েছিল। বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শো থাকলেও অনেক ক্ষেত্রে দেরিতে শো শুরু হয়। যেহেতু ছবির রিল দেরিতে পৌঁছায়। এছাড়াও টিকিট কাটা নিয়ে প্রযুক্তিগত সমস্যা তৈরি হয়। এর জন্য ছবিমুক্তির আগেই বিবৃতি দিয়ে ক্ষমা চাইলেন আদিত্য।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.