সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় কীভাবে ভাইরাল হতে হয়, তা যেন রপ্ত করে ফেলেছেন উরফি জাভেদ (Uorfi Javed)। তাঁকে নিয়ে তর্ক হতে পারে, হতে বিতর্ক। তবে উপেক্ষা করার উপায় নেই। এবার শাহরুখ খানের অর্ধেক সম্পত্তি দাবি করে বসলেন সোশাল মিডিয়া স্টার। এমনই খবর শোনা যাচ্ছে।

এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নাকি শাহরুখের নামটি নিয়েছেন উরফি। তাঁর খ্যাতির চাহিদা কি কোনওদিন মিটবে? এই প্রশ্ন করা হয়েছিল। তার জবাবেই উরফি বলেন, “আমার মাপকাঠি শাহরুখ খান (Shah Rukh Khan)। যেদিন আমার মনে হবে আমি আমার ফিল্ডের শাহরুখ সেদিন থামব।” এর পরই তারকার কাছে জানতে চাওয়া হয় যদি কিং খান কোনওদিন তাঁকে একটু গতি কমাতে বলেন তাহলে কী করবেন? এতেই উরফির জবাব, “শাহরুখ খান যদি তাঁর অর্ধেক সম্পত্তি দিয়ে দেন তাহলে কেন করব না? আমি তখন অবসরও নিয়ে নিতে পারব।”
[আরও পড়ুন: ‘আমার কেউ নেই যে একটা ফোন করবে…’, বলিউডে ‘বহিরাগত’ হওয়ার কষ্ট আজও কৃতীর মনে?]
হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন উরফি। পরে ‘বিগ বস OTT’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কেড়েছিলেন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর চর্চাও হয়।
View this post on Instagram
সোশাল মিডিয়া স্টার জানান, তিনি যে কাজটা করেন তা করার জন্য একটা ‘এক্স ফ্যাক্টর’ লাগে। সেই সঙ্গে প্রয়োজন ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাই উরফিকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে। তর্ক-বিতর্ক যাই হোক, কোনও কিছুর পরোয়া না করেই নিজের কাজ চালিয়ে যেতে চান উরফি। তাঁর মতো যদি কেউ এই কাজটি করে দেখাতে পারেন তিনি খুশিই হবেন বলেও জানান।
[আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র অ্যাকাডেমি থেকে পদত্যাগ রঞ্জিতের! শ্রীলেখার হেনস্তার অভিযোগের জের?]
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা