Dipika Chikhlia on Ranbir Kapoor

‘যে অ্যানিম্যাল করতে পারে সে রামায়ণও…’, ‘রাম’ বিতর্কে রণবীরের পাশে টেলিভিশনের ‘সীতা’

ধারাবাহিক 'রামায়ণ'-এর সীতা তথা দীপিকা চিকলিয়া রণবীরের সমর্থনে মুখ খুলেছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৫:৫৬

options
link
‘যে অ্যানিম্যাল করতে পারে সে রামায়ণও…’, ‘রাম’ বিতর্কে রণবীরের পাশে টেলিভিশনের ‘সীতা’
রণবীরের সমর্থনে দীপিকা

বৃহস্পতিবার অর্থাৎ ৩০ জুলাই সেই ব্রহ্মমুহূর্তে, ঘড়ির কাঁটায় ভোর ৪ টে বেজে ১৫ মিনিটে প্রকাশ্যে এল নীতেশ তিওয়ারির ‘রামায়ণ পার্ট ১’-এর ট্রেলার। জ্যোতিষ মতে, ব্রহ্মমুহূর্তকে অত্যন্ত পবিত্র মনে করা হয়। তাই ‘রামায়ণ’-এর ট্রেলার মুক্তির জন্য এই সময়টাই বেছে নিয়েছিলেন ছবির নির্মাতারা। প্রথম ঝলকের নজর কেড়েছে রাম অবতারে স্নিগ্ধ-শান্ত রণবীর কাপুর। সাম্প্রতিক অতীতে গোমাংস বিতর্কে নাম জড়ানোয় ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন পর্দার ‘রাম’। এছাড়াও বিতর্কের অপর নাম ছিল ‘অ্যানিম্যাল’। তবে ধারাবাহিক ‘রামায়ণ’-এর সীতা তথা দীপিকা চিকলিয়া রণবীরের সমর্থনে মুখ খুলেছেন।

Advertisement

একটি পডকাস্টের অতিথি হয়ে এসেছিলেন দীপিকা (Dipika Chikhlia)। সেখানেই তাঁকে রণবীরের (Ranbir Kapoor) কাস্টিং নিয়ে প্রশ্ন করা হয়। ‘অ্যানিম্যাল’-এর মতো ছবিতে অভিনয় করার জন্য রণবীরকে নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছিলেন। সংশ্লিষ্ট ইস্যুতে দীপিকার সাফ জবাব, একজন পেশাদার অভিনেতার কাজই হল বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মনোরঞ্জন করা।

Advertisement
Deepika Chikhalia backs Ranbir Kapoor amid Ram controversy
‘রামায়ণ’-এর রাম

তাঁর কথায়, “ও একজন অভিনেতা। এমন নয় যে আমি বা অরুণ গোভিল আকাশ থেকে জমিতে নেমে এসেছিলাম। ভিন্নস্বাদের চরিত্রে সাবলীল অভিনয় দক্ষতাই একজন শিল্পীর বহুমুখী প্রতিভার পরিচয়।” রণবীরের প্রশংসা করে তিনি আরও বলেন, “যে বরফি করতে সে অ্যানিম্যালও করতে পারেন। আবার ঠিক সেরকমই যে অ্যানিম্যাল করতে পারে তাঁর কাছে রাম চরিত্রেও অভিনয় করাটা নিঃসন্দেহে বিরাট চ্যালেঞ্জ। একইসঙ্গে বিশেষ প্রাপ্তিও বটে। এটা ওঁর সৌভাগ্য যে এমন বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছে। আমি মনে করি, এটা অত্যন্ত ভালো বিষয়।”

Advertisement
TV actor's Sita Deepika Chikhalia backs Ranbir Kapoor amid Ram controversy
টেলিভিশনের সীতা

রণবীর কাপুর স্বয়ং এই সমালোচনার বিষয়ে যথেষ্ট সচেতন। গত সপ্তাহেই একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর বলেন, “প্রথমেই আমার মনে প্রশ্ন জেগেছিল আমি এই চরিত্রের যোগ্য? আমি সঠিক মানুষ? কেন আমাকে এই বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে? আমি শুধু ভগবান রামের চরিত্রে অভিনয় করছি না, তাঁকে প্রতিনিধিত্বও করছি। পরে বুঝতে পারলাম, নির্মাতাদের উদ্দেশ্য কতটা মহৎ। তাঁরা এমন একটি কাহিনি তুলে ধরতে চান যা হাজার হাজার বছর ধরে মানুষের মনে গেঁথে আছে।”

TV's Sita Deepika Chikhalia backs Ranbir Kapoor amid Ram controversy
‘রাম’ রণবীর

‘রাম’ রণবীরের সংযোজন, “তাই আমার মনে হয় রামের চরিত্রে অভিনয়ের জন্য নির্দিষ্ট কোনও মুখ তথা অভিনেতা রয়েছে। আমার বিশ্বাস, যে অভিনেতার উদ্দেশ্য সৎ, যার মধ্যে ভগবান রামের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও নিষ্ঠা রয়েছে সেই-ই এই চরিত্রে অভিনয়ের যোগ্য।” ছাব্বিশের দীপাবলিতেই সিনেমার আসল বিচারক দর্শক কী রায় দেয় সেটাই দেখার।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.