পুজোর আগে ফের দুঃসংবাদ। মাতৃহারা হলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। ৮৯ বছরে বয়সে প্রাণ হারান মল্লিকা দাশগুপ্ত। শুক্রবার সকালে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে চিকিৎসা চলছিল তাঁর। বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে তড়িঘড়ি দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মুহূর্ত সময় নষ্ট না করে শুরু হয় চিকিৎসা। যদিও শেষ চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। কাজের ব্যস্ততা সত্ত্বেও মায়ের সঙ্গে যোগাযোগ বরাবরই ছিল নিবিড়। ইন্দ্রদীপ দাশগুপ্তর মাতৃহারা হওয়ার ঘটনায় সমবেদনা জানান টলিপাড়ার অনেকেই।
২০১৯ সালে ‘কেদারা’ ছবিটি দিয়ে পরিচালনায় হাতেখড়ি হয় খ্যাতনামা সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর। আর পয়লা সিনেমাতেই বাজিমাত। ‘কেদারা’র জন্য জাতীয় পুরস্কার পান। তার পর থ্রিলারধর্মী সিনেমা রহস্য-রোমাঞ্চে ভরপুর ‘আগন্তুক’ উপহার দেন বাঙালি সিনেদর্শকদের। তাঁর তৃতীয় ছবি ‘বিসমিল্লাহ’-ও দর্শক, সিনেসমালোচকদের কাছে বেজায় প্রশংসা কুড়োয়। ঋদ্ধি সেন, শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে এক অসমবয়সি ভিনস্বাদের গল্প মন কেড়েছিল। ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে ‘গৃহপ্রবেশ’ উপহার দেন ইন্দ্রদীপ। যে ছবির গল্প, সিনেম্যাটিক ট্রিটমেন্ট দেখে আবারও তাঁর জাতীয় পুরস্কারপ্রাপ্তির দাবি রেখেছেন দর্শক-অনুরাগীরা। পুজোর মুখে পরিচালকের মাতৃহারা হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা পরিবারে নেমেছে শোকের ছায়া। বলে রাখা ভালো, সম্প্রতি শতাব্দী রায়ের বাবারও মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইউক্রেন যুদ্ধ অবসানে উদ্যোগী মোদি, গান্ধীর জন্মদিনে ‘বন্ধু’র শান্তিপ্রস্তাবের প্রশংসা পুতিনের
-
‘পাপিয়া খুব ভালো কাজ করছেন’, এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ কবীর সুমন!
-
মুখ্যমন্ত্রীর হাত ধরে ফের বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, পরানো হল রেডিও কলার
-
অনবদ্য ‘উত্তরসূরি’রা, রোনাল্ডোকে ছাড়াই সহজ জয় পর্তুগালের
-
চূর্ণীর ভোলবদল! কাঁচা পাকা চুলে অনির্বাণ, কৌশিকের ‘তারপর’- এ নজড়কাড়া রজতাভ, রুদ্রনীল