সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো মানেই বঙ্গনারীদের অঙ্গে শাড়ি। প্রবাসী বাঙালি হলেও সেক্ষেত্রে কোনও হেরফের হয় না। পুজোর চারদিন পুরো ট্র্যাডিশনাল মুডে চলে যান বাঙালিরা। রিয়া চক্রবর্তীর (Rhea Chakraborty) ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। মুম্বই নিবাসী হলেও নিজের সংস্কৃতিকে আষ্টেপিষ্টে জড়িয়ে রেখেছেন অভিনেত্রী। আর তাই তো দশমী পালন করলেন একশো বছরের পুরনো শাড়ি পরে।
লাল পাড় সাদা শাড়ি। কানে ছোট্ট ঝুমকোজোড়া। কপালে ছোট্ট টিপ। ঠোঁটে হালকা লিপস্টিক। বিজয়া দশমীতে ষোলোআনা বঙ্গকন্যা অবতারে ধরা দিলেন রিয়া চক্রবর্তী। তবে তাঁর সাজপোশাকে নজর কাড়ল শাড়ি। কারণ, সেই শাড়ির সঙ্গে তাঁর বহু স্মৃতি জড়িয়ে আছে। লাল পাড় এই সাদা শাড়ি রিয়া চক্রবর্তীর দিদার। তাও আবার একশো বছরের পুরনো। সেই কাপড়ে পুরনো দিনের গন্ধ পান অভিনেত্রী। সেই লাল-সাদা শাড়ি পরেই দশমীযাপন করলেন অভিনেত্রী।
[আরও পড়ুন: দিল্লিতে ইজরায়েলের দূতাবাসে কঙ্গনা, হামাসকে ‘আধুনিক রাবণ’ বলে তীব্র সমালোচনা অভিনেত্রীর]
View this post on InstagramAdvertisement
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ৩টে বছর। সুশান্তের প্রেমিকা রিয়ার জীবনে ওঠা ঝড়ও কমেছে। নিজেকে এখন সামলাতে ব্যস্ত রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)। অল্প অল্প করে নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছেন। তবে প্রয়াত অভিনেতার প্রাক্তন প্রেমিকা হওয়ার জন্য কম কটাক্ষের শিকার হতে হয়নি রিয়াকে। মাদককাণ্ডে জড়িয়ে তিন মাস কাটাতে হয়েছে জেলেও। সুশান্ত অনুরাগীরা সোশাল মিডিয়ায় তাঁকে দেখলেই তেলে-বেগুনে জ্বলে উঠতেন। তবে সেই দুঃসময় এখন কেটেছে। দশমীতে রিয়া চক্রবর্তীর বঙ্গকন্যা অবতার দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
[আরও পড়ুন: সিঁদুরখেলা, ভাসান ডান্সে মশগুল রানি মুখোপাধ্যায়, দেখা মিলল না বোন কাজলের]
সর্বশেষ খবর
-
নেই নিয়ন্ত্রণ, উড়েছে বিমান! নেশাগ্রস্ত পাইলটের পর এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় বিস্ফোরক তথ্য
-
স্বাধীনতা দিবসের স্পেশাল প্ল্যান ভেস্তে দিতে পারে তুমুল বৃষ্টি! কী বলছে হাওয়া অফিস?
-
ঘুরপথে আরএসএসের কার্যকলাপে নিষেধাজ্ঞার চেষ্টা! নয়া বিলে সম্মতি কর্নাটকের কংগ্রেসি মন্ত্রিসভায়
-
‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ
-
‘পাকিস্তানের প্রত্যেক জলের ফোঁটা…’, সিন্ধুর জল না পেয়ে এবার ভারতকে হুমকি শাহবাজের