Ek Din

‘দেশু ৭’-এর ট্রেন্ড অনুসরণ আমিরের! ছেলের প্রথম ছবির জন্য বিরাট পদক্ষেপ অভিনেতার

১ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে জুনায়েদ-সাই পল্লবী জুটির এই নতুন ছবি। তার আগে হিন্দি ছবির দর্শকের জন্য চমকপ্রদ প্রস্তাব নিয়ে হাজির আমির খান। শুনলে চমকে যাবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৭:০৩

options
link
‘দেশু ৭’-এর ট্রেন্ড অনুসরণ আমিরের! ছেলের প্রথম ছবির জন্য বিরাট পদক্ষেপ অভিনেতার
'দেশু ৭'-এর ট্রেন্ড অনুসরণ আমিরের! ছেলের প্রথম ছবির জন্য বিরাট পদক্ষেপ অভিনেতার

আমির খান, বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সকলের কাছে পরিচিত। অভিনয় থেকে প্রযোজনা আমিরি কামালে মুগ্ধ হিন্দি ছবির দর্শক। ছেলে জুনায়েদ খানের আসন্ন ছবি ‘এক দিন’ (Ek Din)। এই সিনেমায় আমির পুত্রের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। ‘এক দিন’-এর হাত ধরেই বিটাউনে পা রেখেছেন। ছবিটি প্রযোজনা করেছেন খোদ আমির খান। আগামী ১ মে বড় পর্দায় মুক্তি পাচ্ছে জুনায়েদ-সাই পল্লবী জুটির এই নতুন ছবি। তার আগে হিন্দি ছবির দর্শকের জন্য চমকপ্রদ প্রস্তাব। মুক্তির ৩৯ দিন আগেই অগ্রিম বুকিং শুরু করা হয়েছে। তবে তার নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ।

Advertisement

বলিউডের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আমির জানিয়েছেন, আনকোরা জুটির প্রথম ছবিতে দর্শককে হলমুখী করতে মুক্তির ৩৯ দিন আগেই অগ্রিম বুকিং শুরু করা হয়েছে। ‘আমিরি কৌশল’সকলকে চমকে দিয়েছে সে কথা বলার অপেক্ষাই রাখছে না। আলাপচারিতায় আমির বলেন, “আসলে এক দিন ছবির দুজনই বলিউড ইন্ডাস্ট্রির প্রায় নতুন মুখ। জুনায়েদ সদ্যই ওঁর কেরিয়ার শুরু করেছে আর হিন্দিতে সাই পল্লবীর প্রথম ছবি। তাই আমার মনে হয় এই ছবিটি দর্শকের কাছে পৌঁছতে একটু বেশি সময় লাগবে। যত তাড়াতাড়ি শুরু করা যায়, ততই মঙ্গল। সিনেমার গল্প ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লেগেছে। এমন একটি গল্প যেটা আমি নিজে বিশ্বাস করি। তাছাড়া আমি নিজেও একটু আবেগপ্রবণ।”

Advertisement

টলিউডের হাইভোলটেজ জুটি দেব-শুভশ্রী তাঁদের আগামী সিনেমার বুকিং শুরু করে দিয়েছেন দশ মাস আগে।  এবার বলিউডেও শুরু হল সেই ট্রেন্ড। বাংলা ইন্ডাস্ট্রির ‘দেশু ৭’-এর রেকর্ড কিন্তু ভাঙতে পারলেন না সুপারস্টার আমির খান।

ছবি মুক্তির ৩৯ দিন আগে টিকিট বুকিং প্রসঙ্গে একটা কথা অবশ্যই বলতে হয়, বাংলা ইন্ডাস্ট্রির ‘দেশু ৭’-এর রেকর্ড কিন্তু ভাঙতে পারলেন না সুপারস্টার আমির খান। টলিউডের হাইভোলটেজ জুটি দেব-শুভশ্রী তাঁদের আগামী সিনেমার বুকিং শুরু করে দিয়েছেন দশ মাস আগে। ‘দেশু ৭’ নিয়ে ভক্তদের উন্মাদনার পারদ যে ঊর্ধ্বমুখী সে কথা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। এবার বলিউডেও শুরু হল সেই ট্রেন্ড। দশ মাস না হলেও প্রায় দেড় মাস আগেই শুরু হল অগ্রিম টিকিট বুকিং।

Advertisement

দেশু ৭ ও এক দিন-এর অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে আরও একটি উল্লেখযোগ্য বিষয়,আনকোরা জুটির স্বার্থে এই পদক্ষেপ গ্রহণ করেছেন। আর দেশু জুটি ভক্তদের ভালোবাসার পালটা উপহার হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সিনেমার প্রচারে ব্যস্ত টিম ‘এক দিন’। সেইরকমই এক প্রচারমূলক অনুষ্ঠানে সাই পল্লবী প্রথম হিন্দি সিনেমা নিয়ে কথা বলেন। অনুষ্ঠানের মাঝে বেশ কয়েকবার ইংরাজিতে কথা বলার জন্য ক্ষমাও চেয়ে নেন অভিনেত্রী। অকপটে স্বীকার করেন, হিন্দি ভাষার প্রতি দখল খুব একটা ভালো নয়। এখনও পুরোপুরি রপ্ত করতে সময় লাগবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.