Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ৮ আগস্ট ২০২৬
Chitrangada Satarupa

মাসপূর্তিতে সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা, কী নাম রাখলেন?

সন্তানের জন্মের ঠিক একমাস পর জল্পনায় সিলমোহর দিলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা। বাবা-মায়ের হাতের উপর সদ্যোজাতর কোমল হাতের ছবি দিয়ে জানিয়েছেন ২৭ মার্চ কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৪:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৪:০৩

options
link
মাসপূর্তিতে সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা, কী নাম রাখলেন? zoom
মাসপূর্তিতে সদ্যোজাতর ছবি প্রকাশ্যে আনলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা, কী নাম রাখলেন?
Advertisement

সব জল্পনার অবসান, অবশেষে প্রকাশ্যে এল সত্যি। অভিনেত্রী চিত্রাঙ্গদা শতরূপার (Chitrangada Satarupa) মাতৃত্বের জল্পনা উসকে দিয়েছিলেন খোদ তাঁর মা অভিনেত্রী-পরিচালক শতরূপা সান্যাল। সোশাল মিডিয়ার পোস্টে মিলেছিল সেই ইঙ্গিত। যেখানে লেখা ছিল, ‘যা ছিল কল্পমায়া, সে কি আজ ধরল কায়া?’কমেন্ট বক্সে শতরূপা ঘনিষ্ঠের মন্তব্য, ‘কি পেলে গো? আমি অবশ্য জানি, নাতি। গতকাল খবরটা পেলাম। অভিনন্দন।’ কিন্তু, আনুষ্ঠানিকভাবে পরিবারের তরফে কিছু জানানো হয়নি। শতরূপা সান্যালের পোস্টে এটুকু স্পষ্ট ছিল মার্চের শেষলগ্নেই মাতৃত্বের স্বাদ পেয়েছেন চিত্রাঙ্গদা। সেই ভাবনাই মিলে গেল।

সন্তানের জন্মের ঠিক একমাস পর জল্পনায় সিলমোহর দিলেন ঋতাভরীর দিদি চিত্রাঙ্গদা শতরূপা। বাবা-মায়ের হাতের উপর সদ্যোজাতর কোমল হাতের ছবি দিয়ে জানিয়েছেন ২৭ মার্চ কোল আলো করে এসেছে তাঁদের প্রথম সন্তান। বিশ্ব থিয়েটার দিবসে মা হয়েছেন চিত্রাঙ্গদা। সাদা কালো আবহে একই ছবিতে খুশি জাহির করে লিখেছেন, ‘বিশ্ব থিয়েটার দিবসে আমরা জীবনের সেরা উপহার পেয়েছি। পরিবারে ছোট্ট সোনার আগমন ঘটেছে। এই পৃথিবীতে তোমাকে স্বাগত, ইনকা। সকলের ভালোবাসা, আদর, যত্নে মুড়ে থেকো। তোমার উজ্জ্বল ভবিষ্যতের কামনাই করব। আপাতত এখন আমরা তিনজন মিলে পার্টি করি।’

Advertisement

প্রথমবার বাবা-মা হওয়ার আনন্দে খুশির জোয়ারে ভাসছে পরিবার। জীবনের পরমপ্রাপ্তিতে আবেগে ভেসে সমাজমাধ্যমে ছেলের নাম সকলের সঙ্গে ভাগ করে চিত্রাঙ্গদা লিখেছেন, ‘একজন সন্তান মায়ের প্রকৃত ভালোবাসা আর বাবা প্রকৃত বন্ধু। আমাদের ছোট্ট সোনা পাখি, আনহাদ জাকির অনিন্দ্য’। নবজাতকের প্রথম ছবি শেয়ার করতেই ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিক থেকে প্রিয়জনেরা।

চিত্রাঙ্গদার সাধের অনুষ্ঠানের রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন ঋতাভরী চক্রবর্তী। কিন্তু, ‘মাসি’ হওয়ার পর একেবারে ‘স্পিকটি নট’ ঋতাভরী। তবে সাধভক্ষণের অনুষ্ঠানের রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার মাসখানেক আগেই হবু মায়ের জন্য বাঙালি রীতি মেনে সাধের আয়োজন করা হয়। শুভ দিন দেখে দুই পরিবারের তরফে চিত্রাঙ্গদার জন্য আয়োজন করা হয়েছিল সেই বিশেষ অনুষ্ঠানের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.