Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rupanjana Mitra

‘ওরা চোখ দিয়ে রেপ করে’, বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, বিস্ফোরক রূপাঞ্জনা

জোড়াফুল বনাম পদ্মফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই বিজেপিকে একহাত নিলেন বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়ার স্টার রূপাঞ্জনা মিত্র। লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বললেন, "সাহস থাকলে সামনে এসে হুমকি দিন।"

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৩:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৩:৪০

options
link
‘ওরা চোখ দিয়ে রেপ করে’, বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, বিস্ফোরক রূপাঞ্জনা zoom
বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, বিস্ফোরক রূপাঞ্জনা

বাংলার বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2026) দিকে নজর গোটা দেশের। বঙ্গ দখল করতে এবার মরিয়া বিজেপি। কিন্তু জমি ছাড়তে নারাজ তৃণমূল। সবমিলিয়ে বলা যায়, ২৬’ এর বঙ্গ ভোট যথেষ্ট উত্তেজনাপূর্ণ। প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রাক্কালে দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রচার। জোড়াফুল বনাম পদ্মফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই বিজেপিকে একহাত নিলেন বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়ার স্টার রূপাঞ্জনা মিত্র (Rupanjana Mitra)।

ভারতীয় জনতা পর্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর প্রাক্তন দলের তরফে বহু কটূক্তি ধেয়ে এসেছে তাঁর দিকে। সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যেরও শিকার অভিনেত্রী। সেসব ফুৎকারে উড়িয়ে দিলেও ধর্ষণের হুমকি পেয়ে একেবারে অগ্নিশর্মা রূপাঞ্জনা! প্রচারের ফাঁকেই লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী।

Advertisement

বিজেপিকে নিশানা করে রূপাঞ্জনার হুঁশিয়ারি,”সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য নাকি রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন।”

রূপাঞ্জনার বক্তব্য, রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ার কারণে প্রতিনিয়ত সমাজমাধ্যমে কটূভাষায় আক্রমণ করা হয়। শুধু তাই নয়, রেহাই পাননি রূপাঞ্জনার বৃদ্ধা মা-ও। পরিবারের উপর এই আক্রমণ মুখ বুঝে সহ্য করতে নারাজ অভিনেত্রী। সামনে দাঁড়িয়ে মন্তব্যগুলো করার জন্য লাইভে এসে বিজেপি সমর্থকদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। সমাজমাধ্যমের মন্তব্যে তো সাহস প্রয়োজন হয় না, মুখোমুখি হলে বোঝা যাবে কার দৌড় কতখানি।

রূপাঞ্জনা দাবি, দীর্ঘ ২৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ইন্ডাস্ট্রিতে নিজের জমি শক্ত করেছেন। একজন সফল নারী হিসেবে নিজের পরিচিতি তৈরি করেছেন। সব কিছুর ঊর্ধ্বে তিনি একজন মহিলা। আর একজন মহিলার প্রতি এমন নিম্নরুচির মন্তব্য কীভাবে সম্ভব বিজেপির বিরুদ্ধে সেই প্রশ্নই তুলেছেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র।

সুর চড়িয়ে বিজেপিকে নিশানা করে রূপাঞ্জনার হুঁশিয়ারি, “সাচ্চা বাঙালিকে ভয় দেখাতে আসবেন না। অভয়ার জন্য নাকি রাতদখল করেছিলেন। আরে, আপনারা তো চোখ দিয়েই রেপ করে দেন। তারপর নির্লজ্জের মতো ধর্ষণ নিয়ে কথা বলেন। নারী সুরক্ষা নিয়ে কথা বলেন অথচ একজন মহিলাকে সোশাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দিচ্ছেন। যে ভাষা ব্যবহার করেন, অশালীন গালিগালাজ করেন তাতেই বোঝা যাচ্ছে ক্ষমতায় এলে কী পরিণতি হবে।”

আরও যোগ করেন, “বিজেপির গুণ্ডা কালচার ছাড়া এটা আর কিছুই নয়। আবারও বলছি সাহস থাকলে সামনে এসে হুমকি দিন। এখন তো অবশ্য কঙ্গনা, মন্দাকিনী থেকে শুরু করে বিহারে ভোজপুরী তারকাদের নিয়ে তাসা পার্টিতে ব্যস্ত। একটা কথা শুনে রাখুন যাঁরা আমাকে আক্রমণ করেছেন তাঁদের বিরুদ্ধে আমি থানায় অভিযোগ দায়ের করছি। পশ্চিমবঙ্গকে কখনই উত্তরপ্রদেশ, মণিপুর বা গুজরাট হতে দেব না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.