Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৩০ জুন ২০২৬
Sunita Ahuja Govinda

স্বামী নয়, সন্তান হিসেবে গোবিন্দাকে চান সুনীতা! দাম্পত্যের ৪০ বছর পর কেন বদলাল চাহিদা?

সুপুত্র আর বাবা হিসেবে গোবিন্দাকে ফুল মার্কস দিলেও স্বামী হিসেবে 'বিগ জিরো'। পরজন্মে স্বামী হিসেবে গোবিন্দাকে আর চান না স্ত্রী সুনীতা !

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৭:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৬, ২০২৬, ১৭:০১

options
link
স্বামী নয়, সন্তান হিসেবে গোবিন্দাকে চান সুনীতা! দাম্পত্যের ৪০ বছর পর কেন বদলাল চাহিদা? zoom
গোবিন্দাকে কেন পরজন্মে স্বামী হিসেবে চান না সুনীতা?

রূপোলি দুনিয়ার সেলেবদের হাঁড়ির খবর হয়ে ওঠে বিনোদনের হট কেক। ব্যক্তিগত বা কর্মজীবনের খুটিনাটি জানতে মুখিয়ে থাকে সাধারণ মানুষ। কমেডি কিং গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজা এই মুহূর্তে পেজ থ্রির চর্চিত টপিক। সাম্প্রতিক সময়ে তারকা দম্পতির ব্যক্তিগতজীবন নিয়ে কম আলোচনা হয়নি। দাম্পত্য কলহ থেকে বিচ্ছেদ গুঞ্জন বাদ যায়নি কিছুই। এর মাঝেই মামি সুনীতা আহুজার সঙ্গে সম্পর্কের দূরত্ব ঘুচেছে গোবিন্দার ভাগ্নি ক্রুষ্ণা আহুজা ও তাঁর স্ত্রী কাশ্মীরা শাহর। সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা ঘরনি বলেন, ভালো সন্তান আর বাবা হিসেবে ফুল মার্কস পেলেও  স্বামী হিসেবে পরজন্মে গোবিন্দাকে আর চান না!

সুনীতার কাছে জানতে চাওয়া হয় তিনি কি কখনও স্বামীর ভক্তদের নিয়ে ঈর্ষান্বিত হয়েছেন? উত্তরে বলেন, “যখন আপনি আপনার স্বামীর প্রতি আত্মবিশ্বাসী আর সেই সময় যদি কোনও হিরোর সম্পর্ক কিছু শোনা যায় সেটা কোনও বড় ইস্যু নয়। আমি কিন্তু, নয়ের দশকের সময়কার কথা বলছি, বর্তমান সময়ের নয়।” শোয়ের সঞ্চালকের সামনে সুনীতার অকপট স্বীকারোক্তি, গোবিন্দা সুপুত্র কিন্তু ভালো স্বামী নন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুনীতার মনের ইচ্ছেপ্রকাশ করে বলেন, “পরজন্মে গোবিন্দার মতো যেন একটা ছেলে পাই, স্বামী নয়। এখন তো আর আফসোস করে লাভ নেই, ছেড়ে যাওয়া সম্ভব নয়। দাম্পত্যের ৪০ বছর কাটিয়ে ফেলেছি। এসব নিয়ে ভাবাটাই যেন অপরাধ।”

সুনীতার সংযোজন, “আমি আবারও বলছি, গোবিন্দা একজন ভালো ছেলে, ভালো ভাই। কিন্তু স্ত্রী হিসেবে স্বামীর কাছে আমি যা চাই যেমন পার্টিতে যাওয়া, নৈশভোজে যাওয়া, দূরে কোথাও ছুটি কাটানো সেই ইচ্ছেগুলো কখনই পূরণ হয়নি। পরিবারের দায়িত্ব, কর্মব্যস্ত জীবনেরের সেই প্রভাব পড়েছিল দাম্পত্যে। এখন ওঁর বয়স ৬০, কিন্তু নিজের জন্য কোনওদিন বাঁচেননি।”

গোবিন্দার প্রতি করুণা হয় সুনীতার। সেই বিষয়টি সামনে রেখে তারকাপত্নীর সংযোজন, “এটা ভেবে আমার খারাপ লাগে, তুমি এত বড় সুপারস্টার হয়েও জীবনে কী দেখলে? কিছুই না! আমার মনের ইচ্ছে পরজন্মে গোবিন্দার মতো যেন একটা ছেলে পাই, স্বামী নয়। এখন তো আর আফসোস করে লাভ নেই, ছেড়ে যাওয়া সম্ভব নয়। দাম্পত্যের ৪০ বছর কাটিয়ে ফেলেছি। এসব নিয়ে ভাবাটাই যেন অপরাধ।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.