সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছবি দেখে এই হলিউড অভিনেত্রীর বয়স আন্দাজ করতে পারেন? খুব ভেবে চিন্তে হয়তো বলবেন, উমম… ২৬ বা ২৮৷ খুব বেশি হলে ৩০৷ তাই তো? ভুল আন্দাজ করাটাই স্বাভাবিক৷ কারণ এলিজাবেথ হারলে যেভাবে নিজের শরীরকে ফিট রেখেছেন, তা সত্যিই ভাবনার অতীত৷ আর তাই তো ৫১ বছর বয়সেও তাঁর ফ্যান ফলোয়ারের সংখ্যা নেহাত কম নয়৷

সম্প্রতি ছেলে ড্যামিয়ানকে নিয়ে ভারতে ছুটি কাটাতে এসেছেন হলিউড তারকা৷ আর এ দেশে ছুটি কাটানোর জন্য বেছে নিয়েছেন সমুদ্রকে৷ শান্ত স্নিগ্ধ সৈকতের সৌন্দর্য অবশ্য একা উপভোগ করলেন না, তাঁর প্রতিটি ভাল লাগার মুহূর্ত ভক্তদের সঙ্গেও ভাগ করে নিলেন৷ কীভাবে? বর্তমানে ফ্যানদের সঙ্গে যোগাযোগ স্থাপনের সেরা মাধ্যম তো সোশ্যাল মিডিয়া৷ সেখানেই নিজের বেশ কিছু ছবি পোস্ট করলেন এলিজাবেথ৷ মডেল তথা অভিনেত্রীর বিকিনি পরা ছবি নজর কেড়েছে নেটিজেনদের৷ কীভাবে তিনি ৫০ পেরিয়েও নিজেকে এভাবে ধরে রেখেছেন, তা ভেবে বিস্মিত তাঁর ভক্তকূল৷

মাথার উপর সূর্যের তেজ তো রয়েইছে, সেই সঙ্গে সৈকতের উষ্ণতা যেন আরও বেড়ে গিয়েছিল হট অ্যান্ড সিজলিং এলিজাবেথের উপস্থিতিতে৷ ছেলের জন্মদিন উপলক্ষ্যেই মূলত ঘুরতে এসেছেন তিনি৷ ৪ এপ্রিল ১৫ বছরে পা দিয়েছে ড্যামিয়ান৷ ইনস্টাগ্রামে ড্যামিয়ানের সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন মা এলিজাবেথ৷ লিখেছেন, “আমার জীবন তুমি খুশিতে ভরিয়ে দিয়েছ৷ বিশ্বের সেরা ছেলেকে আমার অনেক ভালবাসা৷” আপনিও দেখে নিন বিকিনি পরিহিতা ফিট এলিজাবেথের সৈকতে ক্লিক করা ছবিগুলি৷
সর্বশেষ খবর
-
অবশেষে ভুল থেকে শিক্ষা! শচীনকে ছাপিয়ে সবচেয়ে কম বয়সে অভিষেক বৈভবের
-
চন্দ্রচূড়ের গুরগাঁওয়ের বাড়িতে চলল বুলডোজার, হাফপ্যান্ট পরেই ছুটলেন অভিনেতা
-
শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, সমাজমাধ্যমে ‘সাবধান’ বার্তা দীপক বর্মনের
-
‘মাসে লাখ টাকা ভাড়া দিই, কেন তালা দিলেন?’, পার্টি অফিস ‘দখলে’ ঋতব্রতদের তোপ মমতার
-
হর হর মহাদেব… ৬৫ ফুট গভীর কুণ্ডে খোঁজ মিলল ২৫০ বছর পুরনো শিবলিঙ্গের