সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে কাজ করতে চান না ইমরান হাশমি৷ অনস্ক্রিন আলিয়ার সঙ্গে প্রেম করতে তীব্র আপত্তি বলিউডের সিরিয়াল কিসারের৷ সম্প্রতি আলিয়ার বিপরীতে ইমরানকে একটি ছবির অফার দেওয়া হলে, সাফ সেই অফার ফিরিয়ে দেন অভিনেতা৷ কানাঘুষো শোনা গিয়েছে ‘রোম্যান্টিক-কমেডি’ ছবিটিতে আলিয়ার সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য শুট করার প্রস্তাব পেয়েছিলেন ইমরান৷ কিন্তু গোটা বিষয়টি নিয়েই তীব্র আপত্তি জানিয়েছেন তিনি৷
কিন্তু হঠাৎ এমন কী হল? আলিয়ার সঙ্গে কেন কাজ করতে চাইছেন না ইমরান? আসলে ইমরান আলিয়ার তুতো ভাই৷ আর ছোট বোনের সঙ্গে অনস্ক্রিন রোম্যান্স করতে অস্বস্তি হবে অভিনেতার৷ তাই আলিয়ার প্রেমিকের ভূমিকায় অভিনয় করতে অস্বীকার করেছেন তিনি৷
বোনকে অনস্ক্রিনেও অন্য নজরে দেখবেন না দাদা!
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র