সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং করতে গিয়ে গুরুতর আহত বলিউড অভিনেতা ইমরান হাশমি। গুরুতর আঘাত লেগেছে অভিনেতার গলায়। সূত্রের খবর, অ্যাকশন দৃশ্য়ে অভিনয় করতে গিয়েই আহত হন ইমরান।
ইমরানকে এর আগে দেখা গিয়েছিল ‘টাইগার ৩’ ছবিতে। সলমন-ক্যাটরিনা কাইফ অভিনীত এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান। প্রশংসাও পেয়েছিলেন। এর পরেই নতুন ছবি ‘ঘোড়চড়ি ২’ শুটিং শুরু করেন ইমরান।
View this post on InstagramAdvertisement
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, ‘ঘোড়চড়ি ২’ ছবির শুটিং চলছিল হায়দরাবাদে। এক অ্যাকশন দৃশ্যে উঁচু এক জায়গা থেকে লাফিয়ে পড়ার দৃশ্য ছিল। সেটি করতে গিয়েই আহত হন ইমরান। গলায় গুরুতর চোট লাগে তাঁর। তবে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়েও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সুস্থই রয়েছেন ইমরান।
২০০৬ সালে পারভিন শাহিনকে বিয়ে করছিলেন অভিনেতা ইমরান হাশমি। বিয়ের ৪ বছর পর ২০১০-এর ফেব্রুয়ারিতে তাঁদের জীবনে আসে প্রথম সন্তান আয়ান। তারপর সব ঠিকঠাকই চলছিল। ২০১৪ সালে ১৫ জানুয়ারি দিনটা ইমরান ও পারভিনের জীবনে কঠিনতম একটা দিন। ক্যানসার ধরা পড়ে আয়ানের। তবে এখন অনেকটাই সুস্থ আয়ান।
সর্বশেষ খবর
-
‘এজেন্সি অতি দ্রুততার সঙ্গে কাজ করলে সন্দেহ হয়’, ফের সিবিআই নিয়ে ‘সংশয়’ প্রকাশ সুপ্রিম কোর্টের
-
ছেচল্লিশেই থামল কলম-কণ্ঠ, প্রয়াত দিল্লির সাংবাদিক পায়েল মেহতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
-
রাস্তাতেই ১০ ঘণ্টা! জ্ঞান হারিয়ে নাম প্রত্যাহারে বাধ্য হলেন এশিয়াডে ইতিহাস গড়া বাঙালি
-
কৃষিই ভিত্তি! মাথায় গামছা, খালি পায়ে চাষের খেতে কাজে ব্যস্ত মন্ত্রী গৌরীশংকর
-
স্মৃতির ব্যাটে ইতিহাস, শেফালির অনবদ্য সেঞ্চুরি, বাংলাদেশকে উড়িয়ে এশিয়াডের ফাইনালে ভারত