সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই…’ — ফাল্গুনী পাঠকের গাওয়া এই গান শুধু নয়ের দশক নয়, তারপরও দর্শকদের মনে রয়ে গিয়েছে। এখনও বিভিন্ন জায়গায় এই গান শোনা যায়। জনপ্রিয় এই গানেরই রিমেক করা হয়েছে। আর তাতে ধনশ্রী বর্মার সঙ্গে গেয়েছেন নেহা কক্কর (Neha Kakkar)। এতেই নাকি চটেছেন ফাল্গুনী। সুযোগ থাকলে আইনি পদক্ষেপ নিতেন বলেও জানিয়েছেন তিনি।

নয়ের দশক ভারতীয় পপ সংগীতের সুসময় ছিল। সে সময় ফাল্গুনীর একের পর এক গান হিট হয়েছিল। যা এখনও দর্শকরা শুনতে পছন্দ করেন। ‘ম্যায়নে পায়েল হ্যায় ছনকাই…’ গানটি ১৯৯৯ সালে প্রকাশ্যে এসেছিল। গানের পাশাপাশি মিউজিক ভিডিও-ও তুমুল জনপ্রিয় হয়েছিল।
[আরও পড়ুন: অষ্টমীর অঞ্জলি দিতে গিয়েই ভাললাগা! পুজো প্রেমের কাহিনি শোনালেন বনি সেনগুপ্ত]
পুরনো এই গানের রিমেক তৈরি করা হয়েছে। নাম দেওয়া হয়েছে ‘ও সাজনা’। নতুন করে গানটির সুর সাজিয়েছেন তনিষ্ক বাগচী। আর গেয়েছেন নেহা কক্কর ও ধনশ্রী বর্মা। দুই গায়িকার সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন ‘বিগ বস’ খ্যাত প্রিয়ঙ্ক শর্মা।
View this post on Instagram
গত ১৯ সেপ্টেম্বর নেহা-ধনশ্রীর গানটি প্রকাশ্যে এসেছে। আর তা নিয়ে নেটদুনিয়ার অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। যাঁরা এই রিমেকের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন তাঁদের ধন্যবাদ জানান। নিন্দুকদের কিছু মন্তব্য ইনস্টাগ্রামে স্টোরি হিসেবেও শেয়ার করেন। যাতে এই রিমেককে জঘন্য বলা হয়েছে। এভাবে ছোটবেলার স্মৃতি নষ্ট না করার পরামর্শও দেওয়া হয়েছে নেহাকে ট্যাগ করে। শোনা গিয়েছে, ফাল্গুনীর এক অনুরাগী তাঁকে রিমেক গানটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। যাতে ফাল্গুনী আফশোস করে জানান, তাঁর কাছে গানটির সত্ত্ব নেই, তাই ইচ্ছে থাকলেও করা সম্ভব নয়।
[আরও পড়ুন: দেব-প্রসেনজিতের ‘কাছের মানুষ’ ছবিতে গান গাওয়ার পারিশ্রমিক ফেরালেন সোনু, কিন্তু কেন?]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে