সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খ্যাতি থাকলে তার একটু-আধটু বিড়ম্বনা তো থাকবেই। কিন্তু তা বলে রাতবিরেতে বাড়ির ভিতরে ঢুকে আসবে বাইরের অচেনা কেউ? এমন ‘ফ্যান’-এর খপ্পরে কিছুদিন আগেই শাহরুখ খান পড়েছিলেন। তবে তা ছিল রুপোলি পর্দায় কল্পকাহিনি। কিন্তু বাস্তবে এমন অযাচিত অনুরাগীর উৎপাত কাকে বলে, তা হাড়ে হাড়ে টের পেলেন সলমন খান। রাতবিরেতে তাঁর বাড়ির ভিতরে ঢুকে পড়লেন এক অতি উৎসাহী ফ্যান। শেষমেশ যাকে সল্লুর বাড়ির শৌচালয় থেকে উদ্ধার করলেন বডিগার্ডরা।
[গঙ্গা নিয়ে ছেলেখেলা? হতে পারে ৭ বছরের জেল, ১০০ কোটি টাকা জরিমানা]
খবরটি সামনে এসেছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সৌজন্যে। জানা গিয়েছে, রবিবার ভোররাতে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে প্রবেশ করে ওই ব্যক্তি। বেশ সন্তর্পণেই বাড়ির পাঁচিল টপকে যান তিনি। কিন্তু কোনওভাবে পথচলতি কিছু মানুষের নজরে পড়ে যায় বিষয়টি। তাঁরাই গিয়ে ভাইজানের নিরাপত্তাকর্মীদের খবর দেন। সারা বাড়িতে খোঁজ শুরু করে দেন সলমনের বডিগার্ডরা। শেষমেশ বাড়ির এক শৌচালয় থেকে ধরা হয় ওই ব্যক্তিকে। নিরাপত্তাকর্মীরাই পুলিশের হাতে তুলে দেন ওই ব্যক্তিকে।
[বাবা শিঙাড়া বিক্রেতা, জয়েন্টে তাক লাগানো ফল ছেলের]
পুলিশের জেরার মুখে জানা যায়, মহম্মদ সিরাজউদ্দিন নামে ওই ব্যক্তি পশ্চিম বান্দ্রার বাসিন্দা। প্রথমে তিনি পুলিশকে জানান কেবলমাত্র শৌচকর্ম করতেই ওই বাড়িতে প্রবেশ করেছিলেন তিনি। পরে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার-আত্মীয়রা এলে জানা যায়, প্রায়ই সলমনের বাড়ির সামনে হত্যে দিতেন মহম্মদ। সব কথা শুনে পুলিশের অনুমান, ‘বজরঙ্গি ভাইজান’-এর টানেই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের উঁচু পাঁচিল টপকে গিয়েছেন মহম্মদ। ঘটনায় কোনও মামলা দায়ের হয়নি। তবে বিষয়টি নথিভুক্ত করে রেখেছে পুলিশ।
সলমনের বাবা সেলিম খান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত কিছুই জানেন না তিনি। তবে বাড়িতে কে প্রবেশ করছে, আর কে করছে না তা দেখা নিরাপত্তাকর্মীদের দায়িত্ব।
[রাজ্যে উদ্ধার ৪০ কোটি টাকার বিরল অষ্টধাতুর মূর্তি]
সর্বশেষ খবর
-
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা, দুর্যোগের পূর্বাভাসে দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় নির্দেশিকা
-
যুদ্ধের দামামা এবার লোহিত সাগরে! ইয়েমেনের কাছে বাণিজ্যিক জাহাজে মারণ হামলা, নেপথ্যে কারা?
-
সুসম্পর্ক বজায় রাখাই লক্ষ্য! নিজের হাতে চা বানিয়ে স্থানীয়দের খাওয়ালেন বিজেপি বিধায়ক
-
ভোজিনহাদের দেখতে বিমানবন্দরে অগণিত ভক্ত, বিশ্বকাপে স্বপ্ন-সফর শেষে বিরাট লক্ষ্মীলাভ কেপ ভার্দের
-
‘অনুদান গণনায় আমার ভূমিকা নেই’, নীরবতা ভেঙে সাফাই রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষের