দ্রাবিড়ভূমে তারকাদের মন্দির গড়া বা প্রিয় সুপারস্টারকে ঈশ্বরজ্ঞানে পুজো করার ট্রেন্ড নতুন নয়। বিগত কয়েক দশক ধরেই দক্ষিণী রাজ্যগুলিতে এহেন ‘সংস্কার’ বহাল তবিয়তে পালিত হয়ে আসছে। এবার রজনীকান্তের এক অনুরাগীর কাণ্ড দেখে চক্ষু ছানাবড়া হওয়ার জোগাড় নেটবাসিন্দাদের।
আরও পড়ুন:
রাত পোহালেই শিবরাত্রি। আর সেই প্রেক্ষিতেই ‘শিবরূপী’ রজনীকান্তের দুগ্ধাভিষেক করে পুজো করছিলেন ওই ভক্ত। যে ছবি প্রকাশ্যে আসতেই চরম বিতর্ক। ধর্ম নিয়ে ‘রসিকতা’ করার দায়ে ওই ভক্তর উদ্দেশেও চোখ রাঙিয়েছে নেটপাড়া। ঠিক কী ঘটেছে? ব্যাপারটা খানিক খোলসা করেই বলা যাক। খবর, এহেন কাণ্ডকারখানা ঘটানো ওই ব্যক্তির নাম কার্তিক। যিনি আদতে মাদুরাইয়ের বাসিন্দা। কার্তিক আদতে রজনী আন্নার ‘জাবরা ফ্যান’। মাদুরাইয়ে নিজের বাড়িতে দক্ষিণাত্যভূমের মেগাস্টারকে সম্মান জানিয়ে একটি মন্দিরও গড়ে তুলেছেন। সেখানেই রজনীকান্তের ‘উঝাইপ্পালি’ সিনেমার পোস্টারে দুধ ঢেলে পুজো করছিলেন ওই ব্যক্তি। উল্লেখ্য, এই সিনেমায় ভগবান শিবের ভূমিকায় অভিনয় করেছিলেন রজনীকান্ত। আর সেই ‘শিবরূপী’ রজনী আন্নাকে পুজো করেই বিতর্কের শিরোনামে নাম তুলেছেন মাদুরাইয়ের বাসিন্দা কার্তিক।

এদিকে দক্ষিণী তারকার ভক্তের পুজোর ভিডিও প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় নিন্দার ঝড়। ধর্ম নিয়ে রসিকতার অভিযোগ উঠেছে ওই ভক্তের বিরুদ্ধে। কারও প্রশ্ন, ‘এরকম অর্বাচীন মানুষও আছে নাকি?’ আবার কারও বা মন্তব্য, ‘এই ধরণের ব্যক্তিরা ঈশ্বর, ধর্মকে ঠাট্টার পর্যায়ে নিয়ে গিয়েছে।’ কেউ বা চোখ রাঙিয়ে বললেন, ‘এদের মতো মুর্খদেরও ভোটাধিকার রয়েছে।’ এহেন নানা নেতিবাচক মন্তব্য ছেয়ে গিয়েছে নেটপাড়ায়। যে ভিডিও নিয়ে আপাতত সোশাল পাড়ায় কাটাছেড়ার অন্ত নেই! যদিও এসব বিতর্কে ভ্রুক্ষেপ নেই রজনীভক্তের। তিনি বলছেন, “এই নিয়ে তৃতীয়বার শিবরাত্রিতে রজনী আন্নার পুজো করলাম। ‘উঝাইপ্পালি’ ছবিতে ভগবান শিবের রূপে দেখেছিলাম রজনীকান্তকে। আর মেগাস্টারের সিনেসফর এবার যেহেতু ৫০ বছরে পড়ল তাই ৫০০ ‘বড়া’ দিয়ে তৈরি এক মালা পরিয়ে পুজো করেছি।”
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের